খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাধবপুরে মেয়েকে কুপিয়ে হত্যা করেছে পিতা মঈন উদ্দিন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, হবিগঞ্জ
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ
মাধবপুরে মেয়েকে কুপিয়ে হত্যা করেছে পিতা মঈন উদ্দিন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ফোনে কথা বলায় নিজের কিশোর মেয়ে সন্তান রানু আক্তার (১৫) কে খেজুর গাছের ধারালো ঢাল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে । এ ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে । থানা পুলিশ ঘাতক পিতা মঈন উদ্দিনকে ঘটনাস্থলে আটক করেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুর মোহাম্মদ জানান , ঘনশ্যামপুর গ্রামের ঘাতক মঈন উদ্দিনের কিশোরী মেয়ে মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলে । ফোনে অতিরিক্ত কথা বলতে নিষেধ করে আসছিল পিতা মঈন উদ্দিন। রানু আক্তার ফোনে কথা বলতে দেখে শাসন করে । এক পর্যায়ে রানু আক্তার রেগে গিয়ে পিতার সাথে তর্ক লিপ্ত হয়। এতে পিতা রাগান্বিত হয়ে খেজুর ঢাল দিয়ে সজোরে আঘাত করে ।

এ সময় ঘটনাস্থলে রানু আক্তার মৃত্যু ঘটে । থানা পুলিশ এ খবর পেয়ে ঘাতক মঈন উদ্দিনকে আটক করে । মঈন উদ্দিন প্রায় দুই বছর পূর্বে দুবাই থেকে এসে কৃষি কাজে যোগদেন । মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি আব্দুল্লাহ আল মামুন জানান , এ ঘটনায় মামলা প্রস্তুুতি চলছে ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।