খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফায়ার সার্ভিসের অবহেলায় শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড

বসতঘর সহ ৪ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষয়িক্ষতি

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ
বসতঘর সহ ৪ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষয়িক্ষতি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পৌরশহরে দাউদনগর বাজারে মুরগের হাট এলাকায় ফায়ার সার্ভিসের ইউনিটের অবহেলায় অগ্নিকান্ডে বসত ঘর সহ ৪ টি দোকান কোটা পুড়ে ছাই হয়ে গেছে । গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় উপজেলার পৌরশহরে দাউদ নগর বাজার মুরগ হাট এলাকায় এ অগ্নিকান্ড ঘটনাটি ঘটে । দাউদনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও পাঁচ গ্রাম ঐক্য পরিষদের সভাপতি মোঃ আতাউর রহমান মাসুক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ ফাহিম সূত্রে জানা যায় , অগ্নিকান্ড রাত অনুমান সাড়ে ১০ টায় দিকে অতিরিক্ত কুয়াশা ও ঠান্ডা সময় মোঃ মকসুদ আলী বসত ঘর বা ল্যাপের দোকান ঘর থেকে আগুনের সূত্র পাত হয় । মুহুর্তে শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাব এর সভাপতি সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর এর ছোট ভাই সৈয়দ কামাল উদ্দিন মানিকের মালিকখানা ভাড়া টিয়া সেলুন ভেতর আগুনের আস ছড়িয়ে পড়ে ।

এ আগুনের দৃশ্য দেখে স্থানীয় লোকজন ও বাজারের দোকান ব্যবসায়ীরা দৌড়ে এসে বাজারের টিউবওয়েল থেকে পানি নিয়ে কিছু আগুন নিয়ন্ত্রণ করে । বাজার কমিটি সেক্রেটারী , সাবেক জনপ্রতিনিধি সহ ব্যবসায়ীরা ফায়ার সার্ভিস ও থানায় ফোন দিলে ৫ মিনিটের ভেতর থানার পুলিশ এসে শান্তি শৃঙ্খলা রক্ষা করে এবং ফায়ার সার্ভিসের লোকজন সোয়া ১১ টা দিকে এসে আগুন নিয়ন্ত্রণ করার জন্য টাংকিতে পানি নেই । পরে পৌনে ১২ টা দিকে রেলের দিঘি থেকে টাংকিতে পানি নিয়ে আসতেই বসত ঘর ও দোকান ঘরের টিন পুড়ে ছাই হয়ে যায় । ততক্ষণে আগুনে বসত ঘরের মালামাল ও প্রতিটি দোকানের মালামাল সহ টাকা পয়সা পুড়ে ছাই হয়ে যায় । পুড়া মালামাল গুলো লোকজন বাহিরে এনে রাখা হয় । আগুনে পুড়ে যাওয়া দোকান গুলো মালিক হচ্ছে সৈয়দ কামাল উদ্দিন মানিক ও মোঃ মকসুদ আলী । এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ভাড়া টিয়া দোকানদারা সর্বস্ব হারিয়ে কেউ কেউ বসার উপক্রম হয়েছে । তবে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের সরকারি ভাবে আর্থিক সহায়তা করলে খুবই উপহার হবে ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।