খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাধবপুরে ভারতীয় গাঁজাসহ গ্রেফতার ১

শেখ ইমন আহমেদ, মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
মাধবপুরে ভারতীয় গাঁজাসহ গ্রেফতার ১

 

শেখ ইমন আহমেদ মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)  ৬০ কেজি ভারতীয় গাঁজা সহ  চিহ্নিত  মাদক ব্যবসায়ী ও ডাকাত জুয়েলকে গ্রেফতার করেছে।

বুধবার (২৯ জানুয়ারী) সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের শওকত আলীর আমবাগান থেকে জুয়েলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।এ সময় জুয়েলের দখলে থাকা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জুয়েল ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আউস মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নন্দনকান্তি ধর জানান, ‘ডিবি পুলিশ গোপন সূত্রে জানতে পারে জুয়েল ও অন্য কয়েকজন ভারত সীমান্ত থেকে কয়েকটি বস্তা নিয়ে আহম্মদপুর হাইস্কুলের দক্ষিন দিকের আমবাগানে  প্রবেশ করলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ডিবির একটি টিমের ধাওয়ার মুখে পড়ে। এসময় বস্তা ফেলে কিছু লোক পালিয়ে সীমান্তের দিকে চলে যেতে সক্ষম হলেও জুয়েল ধরা পড়ে।

জুয়েল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ৮/১০ টি মাদক মামলার আসামী। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা জারী রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।