খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মতবিনিময় সভা অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের হপবিস পরিদর্শন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের হপবিস পরিদর্শন

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শায়েস্তাগঞ্জ সদর দপ্তর এলাকায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মতবিনিময় সভা ও বিভিন্ন স্পটে পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে কম্পাউন্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এসএম জিয়াউল আজিম এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এসময় প্রধান অতিথি বক্তব্য বলেন, পল্লী বিদ্যুৎ এর আওতাধীন সকল গ্রাহকদের সুলভ মূল্যে বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে হবে। গ্রাহক থেকে কোন অভিযোগ পেলে তা দ্রুত সময়ের মধ্যে যেন সমাধান করা হয়। সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার কথা বলেন। তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে পল্লী বিদ্যুৎ সমিতির শূন্য কোটা পূরণ করা হবে। পাশাপাশি বিদ্যুৎ সংশ্লিষ্ট সকল যন্ত্রপাতি আধুকায়নের উদ্যোগে নেয়া হচ্ছে। সবশেষে তিনি বিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভূতুড়ে বিল পরিহার করার নির্দেশ প্রদান করেন। এসময় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) বিশ্বনাথ শিকদার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর জেনারেল ম্যানেজার (চঃদাঃ) মোঃ গোলাম কাউসার তালুকদার, ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ নিজাম উদ্দিন শামস, জানায় দুর রহমান, মো পারভেজ ভূইয়া, আবদুল্লাহ আল মাসুদ, মোঃ আসাদুজ্জামান অনজু, ডিজিএম সমন সাহা, সহকারী জেনারেল ম্যানেজার সদর দপ্তর (ও এন্ড এম) মোঃ নাঈমুর রহমান, (সাব-জোঃআঃ) অমলেশ কুমার সরকার, (ইএন্ডসি) শফিকুল ইসলাম, (অর্থ-হিসাব) শেখ মুরাদুজ্জামান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ সোয়েব ইবনে বাশার  সৈয়দ আজহারুল ইসলাম, পলক সাহা, মোঃ ইসমাইল হোসেন পলাশ, মোহাম্মদ মনির হোসেন, (মানব সম্পদ) মোঃ রফিকুল ইসলাম, (প্রশাসন) মোঃ হুমায়ুন কবির, মোঃ জোয়েল উর-রহমান সহ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য বৃন্দ। মতবিনিময় সভা পূর্বে প্রধান অতিথি হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন স্পট পরিদর্শন করেন। মতবিনিময় সভা শেষে দুপুর ১টা ৩০ মিনিটে শাহজীবাজার ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রে পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করা হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।