খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শায়েস্তাগঞ্জে হাজারো মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলো প্রাণ-আরএফএল

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ণ
শায়েস্তাগঞ্জে হাজারো মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলো প্রাণ-আরএফএল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হাজারো মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক (প্রাণ-আরএফএল গ্রুপ)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকেলে পাশে আছি বাংলাদেশ এ কর্মসুচীর অংশ হিসেবে আহার হবে সবার ঘরে এই প্রতিপাদ্যে উপজেলার ব্রাক্ষনডোরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব হোম দাস।

খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক (প্রাণ) এর এজিএম (এডমিন) মোহাম্মদ আহসানুল হাবিব। সাব-সহকারি ম্যানাজার (এডমিন) এফ এইচ খন্দকার সুমন, লিগ্যাল অফিসার আব্দুর রহিম, ফায়ার এন্ড সেফটি অফিসার সোহান ব্যাপারি।

প্রধান অতিথির বক্তব্য ড. ফরিদুর রহমান বলেন প্রাণ-আরএফএল গ্রুপ শুধু ব্যবসা করা চিন্তা করে না। মানবিক কাজও করে। আমি ইতিমধ্যে দেখেছি শীতবস্ত্র, মেধাবৃত্তি, খেলাধুলা ও বিভিন্ন মানবিক কাজে প্রাণ-আর এফএল গ্রুপ সব সময় পাশে থাকে। ভবিষতেও তাদের এ সহযোগীতি অব্যহৃত থাকবে আশা করি।

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক (প্রাণ) এর এজিএম (এডমিন) মোহাম্মদ আহসানুল হাবিব বলেন মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আর তাই আমাদের ‘পাশে আছি বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যেই ফেনী ও লক্ষ্মীপুরের ২০০০ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার মাধ্যমে তাঁদের শীতকালীন খাবারের সংকট কিছুটা লাঘব করার চেষ্টা করেছি। এছাড়াও নোয়াখালী, নাটোর, শেরপুর আর হবিগঞ্জের ৮০০০ পরিবারকেও এই সহায়তার আওতায় আনা হচ্ছে। কারণ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।

২০২০ সাল থেকে ‘পাশে আছি বাংলাদেশ’ ১ লাখেরও বেশি মানুষের জীবন করেছে সহজ। এর মাধ্যমেই বোঝা যায় ‘একতাই বল’। ‘পাশে আছি বাংলাদেশ’ শুধু একটি সহায়তা উদ্যোগ নয়, এটা বাংলাদেশের কাছে আমাদের অঙ্গীকার।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।