খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গাজীপুরে অবৈধ হাসপাতাল সিলগালা

খান আহমেদ ইফতেখার,
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২১ অপরাহ্ণ
গাজীপুরে অবৈধ হাসপাতাল সিলগালা

বৈধতা না থাকায় গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালটিকে ৫৫,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে স্কয়ার হাসপাতালটি। অবৈধভাবে নিম্নমানের চিকিৎসাসেবা দিয়ে আসছিল এ হাসপাতাল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ অভিযানে নেতৃত্ব দেন।

জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মেডিভয়েসকে বলেন, হাসপাতালের লাইসেন্স না থাকা, ফার্মাসিস্ট না থাকা, তালিকা অনুযায়ী চিকিৎসক না থাকা, প্রতারণামূলক বিজ্ঞাপন বানানো, মেয়াদোত্তীর্ণ ওষধ বিক্রি, পরিবেশ ছাড়পত্র না থাকা, ড্রাগের অনুমোদন না থাকাসহ নানা অনিয়ম রয়েছে। এসব অবৈধ কার্যকলাপের সত্যতা পাওয়ায় হাসপাতালটিকে সিলগালা করা হয়।

এই অভিযান অব্যাহত থাকবে জানিয়ে দিল আফরোজ আরও বলেন, পর্যায়ক্রমে যে কয়টি অবৈধ ক্লিনিক আছে, প্রত্যেকটাতে অভিযান পরিচালনা করা হবে। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান আজাদ দুপুরে মেডিভয়েসকে বলেন, “সিলগালা করা হাসপাতালটিকে ভোক্তা অধিকার আইনে পঞ্চাশ হাজার (৫০,০০০/-) টাকা এবং লাইসেন্স না থাকায় ‘দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ অনুযায়ী পাঁচ হাজার (৫,০০০/-) টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করে আমার জিম্মায় দেওয়া হয়েছে।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।