খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ব্যবসায়ী মহসিন মিয়া হত্যার ঘটনায় শায়েস্তাগঞ্জে ৫ ডাকাত আটক

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
ব্যবসায়ী মহসিন মিয়া হত্যার ঘটনায় শায়েস্তাগঞ্জে ৫ ডাকাত আটক

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতের হামলায় নিহত বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহসিন মিয়া ঘটনায় ৫ কুখ্যাত ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাতে ৫ টায় শায়েস্তাগঞ্জ থানা এসআই কাউছার হোসেন গোপন সংবাদের ভিওিতে এবং তার নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলায় বাঘাসুরা ইউনিয়নে সুন্দরপুর এলাকায় ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর আগে রাতে চুনারুঘাট উপজেলা উবাহাটা ইউনিয়নে উলু কান্দি আরো একজন ডাকাতকে আটক করা হয়। আটককৃত কুখ্যাত ডাকাতরা হলেন মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখর নগর গ্রামের জমির আলী ছেলে ফয়সাল মিয়া (৩২), মানিকপুর গ্রামের শাহ আলম মিয়া ছেলে শাহ রুবেল আহমদ রনি (২৬), সুন্দরপুর গ্রামের আছদ্দর আলী ছেলে জয়নাল মিয়া (৪২), দুবাই মিয়া ছেলে স্পিং জালাল (৩২) ও চুনারুঘাট উপজেলা উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামের ইদ্রিস আলী ছেলে ডাকাত রুহুল আমিন (২৪)। থানা পুলিশ জানায় গোপন সংবাদের ভিওিতে মাধবপুর উপজেলায় বাঘাসুরা ইউনিয়নে সুন্দরপুর এলাকায় ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। এসময় অবস্থানরত ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর আক্রমণ চালায়। তাৎক্ষনিক পুলিশ চার কুখ্যাত ডাকাতকে ঘেরাও দিয়ে আটক করে। উল্লেখ্য, প্রতিদিনের মত স্টেশন রোড এলাকায় দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে মহসিন মিয়া গত ৩ ফেব্রুয়ারি রাত ১ টা দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ থানা এলাকায় করাত কল সামনে বিএনপি নেতা ও ব্যবসা কল্যাণ সমিতির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহসিন মিয়া একদল ডাকাতের কবলে পড়ে। এসময় ডাকাতদের হামলায় মোঃ মহসিন মিয়া নিহত হয়। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি বুধবার রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ ৫ জন ডাকাত আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে জানান। আসামীদেরকে পুলিশের পাহারায় বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।