হালুয়াঘাটে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ২০২৫
সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় গতকাল ১২ ফেব্রুয়ারী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আর্šÍজাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ আলীনূর খান সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা হালুয়াঘাট, বিশেষ অতিথি জান্নাত সহকারী কমিশনার ভূমি হালুয়াঘাট, ডা. প্রানেশ চন্দ্র পন্ডিত প.প কর্মকর্তা হালুয়াঘাট উপজেলা, মোঃ আবুল খায়ের অফিসার ইনচার্জ হালুয়াঘাট থানা, কৃষিবীদ মোঃ মাহাবুবুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা হালুয়াঘাট, মোঃ আবু সালেহ্ উপজেলা প্রকৌশলী হালুয়াঘাট, মোঃ মিজানুর রহমান উপজেলা শিক্ষা কর্মকর্তা হালুয়াঘাট,আসলাম মিয়া বাবুল সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি, উপস্থিত ছিলেন সকল স্কুল,কলেজ প্রধানগণ এনজিও কর্মকর্তাগণ, ব্যাংক কর্মকর্তা সহ বিভাগীয় কর্মকর্তা ,কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং সাংবাদিকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা সকলেই উপদেশ ও গঠনমূলক আলোচনা করেন।



আপনার মতামত লিখুন