খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

যৌথবাহিনীর হাতে গ্রেফতার ১

চুনারুঘাটে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার ওপর হামলা ও ভিডিও ভাইরাল

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২০ অপরাহ্ণ
চুনারুঘাটে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার ওপর হামলা ও ভিডিও ভাইরাল

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা উপর হামলা ও ভিডিও ভাইরাল হওয়ায় যৌথ বাহিনী নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ ইবনে ইসলাম রুমি কে গ্রেফতার করে । বুধবার (১২ ফেব্রুয়ারি ) ভোর সকাল সাড়ে ৪ টায় শাহজীবাজার ক্যাম্পের কেপ্টেন আরাফি তাজোয়ার আমিন এর নেতৃত্বে একদল যৌথ বাহিনী নতুন ব্রীজ এলাকায় গোপনে অভিযান চালিয়ে উপজেলার উবাহাটা ইউনিয়নের উবাহাটা গ্রামের মোঃ দিদার হোসেন এর ছেলে কুখ্যাত সন্ত্রাস মোঃ ফরহাদ ইবনে ইসলাম রুমি (২৮) কে গ্রেফতার করেন । জানা যায় , গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নতুন ব্রীজ এলাকায় আদালতের আদেশে অবৈধ দোকান গুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কর্মকর্তা মাহবুব আলম মাহবুব দায়িত্ব নিয়ে অভিযান চালায় । এ-সময় উবাহাটা এলাকার দলীয় ক্ষমতা দাপট দেখিয়ে ফরহাদ ইবনে ইসলাম রুমি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মাহবুব আলম মাহবুব এর সাথে হুমকি দিয়ে হামলা এবং বিভিন্ন ভাষায় খারাপ আচরণ করেন । এক পর্যায়ে অভিযানের সময় দিয়ে হামলার চেষ্টা করার সময় ভিডিও ভাইরাল ধারণ হয় । এ ভিডিও ভাইরালে সোসাল মিডিয়ায় প্রচার করা হলে স্থানীয় প্রশাসন সহ সকল পর্যায়ে পার্শ প্রতিক্রিয়া দেখা দেয় । তাঁর এহেন কর্মকান্ডে বহুদিন পর প্রশাসনের কাছে ধরা পড়ে । চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম জানান , সরকারি কাজে বাঁধা দেওয়া এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মাহবুব আলম মাহবুব এর সাথে হুমকি দিয়ে হামলা এবং খারাপ আচরণ করা সহ ভিডিও ভাইরাল করায় সেনাবাহিনী কুখ্যাত সন্ত্রাস ফরহাদ ইবনে ইসলাম রুমিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে । এর আগে কুখ্যাত সন্ত্রাস ফরহাদ ইবনে ইসলাম রুমি বিরুদ্ধে উক্ত এলাকার ভুক্তভোগী বাবুল মিয়া মামলা করছেন এবং উক্ত মামলায় রুমিকে আদালতে সোপর্দ করা হয় । সে উক্ত এলাকায় কুখ্যাত সন্ত্রাস হিসেবে পরিচিত ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।