খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাধবপুরে এসএম ফয়সল মেধাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৮ অপরাহ্ণ
মাধবপুরে এসএম ফয়সল মেধাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এস এম ফয়সল মেধাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে । শনিবার ( ৮ ফেব্রুয়ারি ) সকালে প্রতিবছরের ন্যায় এবার ও বাংলাদেশের সর্ব বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজ সেবক  এস এম ফয়সল মেধাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড এর চেয়ারম্যান, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের বারবার নির্বাচিত সাবেক সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের বারবার বিপুল ভোটে নির্বাচিত জননন্দিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান এর সভাপতিত্বে এবং সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল এর প্রধান পৃষ্ঠপোষকতায় স্বাগত বক্তব্য রাখেন, এস এম ফয়সল মেধাবৃত্তি ২০২৫ বাস্তবায়ন কমিটির কো-অর্ডিনেটর ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন লিয়াকত হোসেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ আল আমিন, সায়হাম মাল্টি ফাইবার টেক্সটাইল মিলস লিমিটেড এর এমডি আলহাজ্ব সৈয়দ এ বি এম হুমায়ুন, সায়হাম গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার আলহাজ্ব সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নীট কম্পোজিট লিমিটেড এর এমডি আলহাজ্ব সৈয়দ সাফকাত আহমেদ, হবিগঞ্জ পুলিশ সুপার আতিকুল হক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম, শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ এর প্রিন্সিপাল জাহির উদ্দিন, দৈনিক সময়কাল এর উপসম্পাদক মাহবুব আজিজ, প্রিন্সিপাল মাওলানা আমির হোসেন, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ, প্রধান শিক্ষক আসাদুজ্জামান প্রমূখ । উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা কামরুল হাসান মানিক। অনুষ্ঠান উপস্থাপন করেন শাহরিন জেবিন।

২০২৩-২০২৪ সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছয় শতাধিক উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ ৫ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট প্রধান করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেধাবী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।