খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শুক্রবার থেকে শুরু দুই দিনব্যাপী ফান্দাউক দরবার শরীফে বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১০ অপরাহ্ণ
শুক্রবার থেকে শুরু দুই দিনব্যাপী ফান্দাউক দরবার শরীফে বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল

হবিগঞ্জের লাখাই ও মাধবপুর উপজেলার সীমান্ত বর্তী বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর হযরত শাহ সূফী আলহাজ্ব সৈয়দ আব্দুস সাত্তার নকশেবন্দী, মোজাদেদ্দী ফান্দাউকী (রহঃ) শাহ সূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক (মাছুম)  আল ক্বাদরী, চিশতী, নকশেবন্দী মোজাদেদ্দী ফান্দাউকী (রহঃ) দ্বয়ের বার্ষিক কেন্দ্রীয় ইছালে ছাওয়াব মাহফিল ১৪ ও ১৫ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার ফান্দাউক বিশাল খেলার মাঠে অনুষ্ঠিত হবে । শুক্রবার দুপুর দুই টায় ফাতেহা শরীফ, খতমে কোরআন, খতমে বুখারী ও খতমে খাঁজে গান, পাঠান্তে সভার কাজ শুরু আরম্ভ হবে। ফান্দউক দরবার শরীফের মুখপাত্র ও বাংলাদেশ আঞ্জুমানে যুব খাদি মুল ইসলামের আমীর আলহাজ্ব মাওলানা মুফতি শাহ সূফী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী এসব তথ্য জানান।

মাহফিলের প্রথম দিন শুক্রবার ও দ্বিতীয় দিন শনিবার বাদ মাগরিব দরবার শরীফের বর্তমান গদ্দীনিশিন পীর আলহাজ্ব মাওলানা মুফতি শাহ সূফী সৈয়দ ছালেহ আহমাদ (মামুন) আল-হোসাইনী, প্রতিদিন আগত মুসল্লী, মুরিদান ও আশেকান ভক্তবৃন্দের উদ্দেশ্যে কোরআন সুন্নাহ আলোকে গুরুত্বপূর্ণ তালিম , তারবিয়াত ও নছিহত প্রদান করবেন এবং উদ্ভোদনী বয়ানে তরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরবেন । আগামী রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে পীর ছাহেব আখেরী মোনাজাতের মাধ্যমে বার্ষিক মাহফিলের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করবেন। মাহফিলের শেষদিন দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জামিয়াতুল মোর্দারেছিনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন প্রধান মেহমান হিসেবে তাশরীফ আনবেন। এছাড়া দুই দিন ইছালে ছাওয়াব মাহফিলে হক্কানি পীর মশায়েখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম-ওলামা গণ গুরুত্বপূর্ণ ওয়াজ নছিয়ত করবেন। মাহফিলে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকবেন বাংলাদেশ আঞ্জুমানে যুব খাদে মুল ইসলামের আমীর হযরত মাওলানা শাহ সূফী পীরজাদা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের আমীর পীরজাদা মাওলানা সৈয়দ আবু বকর ছিদ্দিক আল-হোসাইনী ও সহ সভাপতি পীরজাদা মাওলানা সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী ছাহেব।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।