কালিয়াকৈরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য মৌচাক ইউনিয়ন বিএনপির উদ্দোগে আয়োজিত কমী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকালে সিনাবহ লাল মাঠে আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো আবুল বাশার। মৌচাক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো, নজরুল ইসলাম সিকদার মনির এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মো, হেলাল উদ্দিন ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আ ন ম ইব্রাহিম খলিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সিনিয়র সহ সম্পাদক মো, শহিদুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খোকন, কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামান শাহিন, মৌচাক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পীরজাদা সৈয়দ সুলতান মাহমুদ, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিবলু বকশি,কালিয়াকৈর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান আলহাজ্ব,, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক, মোহাম্মদ আব্বাস উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন