খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শায়েস্তাগঞ্জ মহাসড়কে গাড়ির চাপায় প্রাণ আরএফএল এর অপারেটর নিহত

মোঃ খোকন মিয়া তালুকদার, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৫ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জ মহাসড়কে গাড়ির চাপায় প্রাণ আরএফএল এর অপারেটর নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ঢাকা সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় অলিপুর প্রাণ আর এফ এল সহকারী অপারেটর মোঃ সুয়েম মিয়া নিহত হয়েছে। নিহত যুবক শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রামণডুরা গ্রামের মোঃ রেনু মিয়া ছেলে মোঃ সুয়েম মিয়া (২৫)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলা নুরপুর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত স্থানে ( হবিগঞ্জ- ল১১-৫৪৬৮) নম্বরে মোটরসাইকেল আরোহীদের অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। অপর দিক থেকে আসা অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহীদের উপর দিয়ে চাপা দিয়ে চলে যায়। এ-সময় ঘটনাস্থলে থাকা অন্য একজন গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক মহাসড়কে দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে আধঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। হাইওয়ে থানার পুলিশ যাওয়ার পর মহাসড়ক গাড়ি চলাচল স্বাভাবিক হয়। আহত ব্যক্তিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।