উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারির সহধর্মিণীকে হত্যা
হবিগঞ্জের বাহুবল উপজেলা জামাতের সাবেক সেক্রেটারি আব্দুল আহাদ ইবনে মালেক এর সহধর্মিণী মিনারা খাতুন (৩৫) কে নিজগৃহে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সন্ধা সাড়ে ৭ টায় উপজেলার মিরপুর ইউনিয়নের জয়পুর গ্রামের এ ঘটনা ঘটে। জানা যায়, আব্দুল আহাদ ইবনে মালেক রাতে বাড়িতে ফিরে এসে দেখে তাঁর সহধর্মিণী ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝে পড়ে থাকতে দেখেন। স্বামী তাঁর সহধর্মিণী এ ঘটনা দেখে চিৎকার দিলে এলাকার আশপাশের লোকজন ছুটে আসে। এ মরদেহ দৃশ্য দেখে বাহুবল মডেল থানার পুলিশকে খবর দেয়। থানার একদল পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আব্দুল আহাদ ইবনে মালেক মূল বাড়ি ছিল একই ইউনিয়নের বড়গাঁও গ্রামে। পশ্চিম জয়পুর গ্রামে নতুন বাড়ি নির্মাণ করে প্রায় ৫-৬ মাস ধরে বসবাস করছেন। এ ঘটনা খবর পেয়ে সিলেট মহানগর বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি শাহজাহান আলী সহ নেতৃবৃন্দরা ছুটে আসেন আব্দুল আহাদ ইবনে মালেক নতুন বাড়িতে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, এ বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লিখা পযর্ন্ত মামলা হয়নি।



আপনার মতামত লিখুন