শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সহ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পল্লব হোম দাস। অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মঈনুল হাসান রতন, উপজেলা মডেল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, অত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মছকুদ আলী মেম্বার, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মোঃ সিপন মিয়া, শিক্ষানুরাগী জবা রায়।

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক হালিমা খাতুন, আলী হায়দার সেলিম, শামীমা আক্তার, হেলান আক্তার, সাজ্জাত মিয়া সাজু, মোহাম্মদ সোয়েব, বদরুন্নেছা খাতুন, দেবযানী ধর বর্ষা, লিটন পাল, মুর্শেদা আক্তার আনছারী, দীপালি বেগম, নুসরাত বেগম, আজহারুল হোসাইন, মরিয়ম আক্তার তামান্না, নন্দিতা রায়, জামাল মিয়া, অঞ্জনা রানী দত্ত সহ পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন। সভা শেষে অবসরপ্রাপ্ত বিদায়ী সিনিয়র সহকারী (হিন্দু ধর্ম) শিক্ষক সজল বরণ ব্রক্ষচারীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে মিলাদ মাহফিলে দুরিত শরীফ ও দোয়া পরিচালনা করেন ইসলাম ধর্ম শিক্ষক মীর ইখলাছুর রহমান। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী রিয়া আক্তার, গীতা পাঠ করেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রাপ্তি দেব নাথ, অনুষ্ঠান শেষে এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে প্রীতি অঞ্জলী পাঠ করেন ১০ম শ্রেণির ছাত্রী নেহেরুন্নেছা জেরিন, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে অনু পূর্ণা রাণী শীল ।



আপনার মতামত লিখুন