খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চাঁদপুর শহরে ঈদের পোশাক কিনতে গিয়ে প্রাণ গেল শিশু আফরোজার 

আলমগীর বাবু, চাঁদপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ
চাঁদপুর শহরে ঈদের পোশাক কিনতে গিয়ে প্রাণ গেল শিশু আফরোজার 
মায়ের সাথে মার্কেটে গিয়ে ঈদের নতুন পোষাক কেনা হলো না ৬ বছরের শিশু আফরোজার। রোববার বিকেল ৪ টায় কাজী নজরুল ইসলাম সড়কের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে মায়ের সাথে রাস্তা পারাপার হওয়ার সময় ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় শিশুটির করুণ মৃত্যু হয়।
শিশু আফরোজা শহরের পুরাণবাজার এলাকার পূর্ব শ্রীরামদী ঢালী বাড়ির প্রবাসী আবুল বাশারের ছোট মেয়ে। তারা আল-আমিন স্কুল এন্ড কলেজের কাছে ভাড়া বাসায় থাকে। স্বজনরা জানান, আল-আমিন স্কুল এন্ড কলেজের কাছে ভাড়া বাসা থেকে মার্কেটের উদ্দেশ্যে মায়ের সাথে ঘর থেকে বের হয় আফরোজা। জেলা পরিষদের ডাকবাংলোর সামনে রাস্তা পারপার হওয়ার সময় নিয়ন্ত্রণহীন রিক্সা আফরোজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। পরে রিক্সা চালক নিয়ন্ত্রণ করতে গেলে রিক্সাটি উল্টে শিশুটির গায়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর খবর শুনে শিশুর পরিবার হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়ে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান শোভন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আনা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে লাশের সুরাহতাল রিপোর্ট করেন চাঁদপুর সদর মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) স্বপন কুমার।চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া জানান, লাশের সুরাহতাল রিপোর্ট করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।