খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাহুবল উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুলের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল

কাজী মাহমুদুল হক সুজন
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ
বাহুবল উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুলের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল

হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকাদ্দছ মিয়া বাবুলের সৌজন্যে ও মিরপুরের সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা পরিচালক এম শামসুদ্দিন এর সার্বিক তত্বাবধানে ইফতার মাহফিল।

আকাদ্দছ মিয়া বাবুলের মিরপুরস্থ বাসভবনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
হবিগঞ্জ-১( বাহুবল-নবীগঞ্জ) আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন সরকার, সিনিয়র সহ সভাপতি আব্দুর রাকিব,যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, হবিগঞ্জ সদর উপজেলা যুবদলের আহবায়ক অলিউর রহমান অলি, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আলী হোসেন সোহাগ,বাহুবল উপজেলা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম জুয়েল, মিয়া মোঃ সিজিল, আতাউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেন,মিরপুর দক্ষিণ যুবদলের আহবায়ক আব্দুল হান্নান নানু, জহিরুল ইসলাম,বাবলু মিয়া, খুরশেদ আলম সুজন, বাহুবল উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফুর রহমান চৌধুরী সুমন,সদস্য সচিব স্বপন তালুকদার, হেলাল মহালদার,জাকির আলম শাকিব সহ হবিগঞ্জ জেলা ও বাহুবল উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মোনাজাত করেন মাওলানা আব্দুল বারী আনসারী।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।