সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল
এবার খুলনা ফুলতলায় সাংবাদিক বা গণমাধ্যমের সম্মানে দক্ষিণবঙ্গের ন্যায়-নীতির আদর্শের বলিষ্ঠ কন্ঠ তথা সমগ্র বাংলাদেশ, জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক বিশেষ ইফতার আয়োজন সম্পন্ন হল ফুলতলা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে। পবিত্র মাহে রমজানের ১৭ তম দিনে ফুলতলা সরকারি মহিলা কলেজের সভা কক্ষে স্থানীয় আঞ্চলিক জাতীয় দৈনিক ও স্যাটেলাইট গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময়ে সভা ও প্রশ্ন-উত্তর পর্ব শেষ করেন। সাংবাদিকদের সম্মানে ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামাতের নেতৃবৃন্দ যেখানে তারা দেশের চলমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রম কে সমর্থন ও জাতীয় নির্বাচন নিয়ে তথ্য প্রদান করেন। জেলা জামাতের আমির মাওলানা ইমরান হোসাইন জেলা, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান সহ সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, জেলা জামাতের সহ- সেক্রেটারি প্রিন্সিপাল গাউসুল আজম হাদী, ফুলতলা উপজেলার সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ ইফতার আয়োজনে আলোচনা করেন।
ঢাকা হতে বিমানযোগে সরাসরি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ফুলতলা- ডুমুরিয়া -৫ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উক্ত ইফতার আয়োজনে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যম কর্মীরা বিশেষ ভূমিকা রেখে, থাকেন। একজন সাংবাদিক সকল তথ্য-উপথ্য স্বাধীন মত, প্রকাশের মধ্য দিয়ে সকল অসঙ্গতি তুলে ধরার অধিকার রাখেন যার ফলশ্রুতিতে একটি দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য যথেষ্ট ভূমিকা রাখে। তথ্য সন্ত্রাস হলো, এক ধরনের অপরাধ বিভিন্ন সময় আমরা এ বিষয়গুলো লক্ষ্য করে থাকি। আমি সাংবাদিকদের কে নিরপেক্ষ সাংবাদিকতার, ভূমিকায় সঠিক প্রকাশের জোর দাবি জানাই । কেননা একটি দেশ কে, পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যম, জনগণ, এবং রাজনৈতিক অবস্থান, থেকে মুখ্য ভূমিকা পালন করে থাকে। সাংবাদিক সম্মানে ইফতার আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামের ফুলতলা উপজেলার আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লা উপস্থিত সকল ব্যক্তিবর্গের উদ্দেশ্যে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তিনি।



আপনার মতামত লিখুন