খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফিলিস্তিন গাজায় ইসরাইলে গণহত্যার প্রতিবাদে শায়েস্তাগঞ্জ খেলাফত মজলিসের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১০:৩৬ অপরাহ্ণ
ফিলিস্তিন গাজায় ইসরাইলে গণহত্যার প্রতিবাদে শায়েস্তাগঞ্জ খেলাফত মজলিসের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরাইল কর্তৃক গণহত্যা বন্ধের দাবিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) বাদ জুম্মা নামাজের পর উপজেলা খেলাফত মজলিস এর আয়োজনে এবং উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নোমান আহমদ এর সভাপতিত্বে পৌরশহরে পুরান বাজার এলাকায় সহস্রাধিক নেতা-কর্মীদের উপস্থিতিতে ফিলিস্তিনে গাজায় ইসরাইল হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয় উপজেলার পৌরশহরে পুরান বাজার থেকে প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে নতুন ব্রীজ গোলচক্কর সমাগম হয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয় এবং সেখান থেকে মিছিলটি ফিরে আবার পুরান বাজার এসে সমাগম হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি প্রভাষক ফিরুজুল ইসলাম চৌধুরী। এসময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মাওলানা তাজুল ইসলাম

মোতালিব, মাওলানা আফরোজ আহমদ, মাওলানা আব্দুল খায়ের, মাওলানা মাহবুব মোস্তফা, মাওলানা দরস আলী খান, মহিবুর রহমান ফারুকী মাওলানা তাফাজ্জুল হক সহ আরো অনেক। প্রধান অতিথি বলেন ইসরায়েল বর্বর ভাবে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে অথচ বিশ্ব শক্তি গুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানানো হয়। উপস্থিত বক্তারা বলেন ফিলিস্তিনে গাজায় ইসরাইলে গণহত্যা বন্ধে মুসলিম নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়া এবং ইসরাইলী সকল পণ্য বর্জনের আহ্বান জানান।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।