খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

খুলনা গাঙচিলের রমজানের তাৎপর্য ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খান আখতার হোসেন, সাহিত্য ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ
খুলনা গাঙচিলের রমজানের তাৎপর্য ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাঙচিল একটি আন্তর্জাতিক পর্যায়ের সাহিত্য-সংস্কৃতি সংগঠন। যার রয়েছে সুবিশাল একটি লেখক, পাঠক, সমর্থক গোষ্ঠী। শুধু বাংলাদেশেই রয়েছে এই সংগঠনের প্রায় শতাধিক সক্রিয় শাখা। গাঙচিল সাধারণত কাজ করে থাকে তৃণমূল পর্যায়ের কবি, লেখক, সাহিত্যিক দের নিয়ে।

গতকাল ২৩শে মার্চ খুলনায় বাংলাদেশ ডিবেটিং সোসাইটি মিলনায়তনে খুলনা গাঙচিলের রমজানের তাৎপর্য ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের খুলনা বিভাগীয় সভাপতি সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ হানিফ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা সরকারি বিএল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুর রাজ্জাক, আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার ড.গাজী আব্দুল্লাহেল বাকি, জাতীয় কবি শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি এ এইচ এম জামাল উদ্দিন ও দৈনিক স্বদেশ বিচিত্রার খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক সংগঠক সাইফুর মীনা।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাঙচিলের কেন্দ্রীয় সমন্বয়ক সাংবাদিক মোঃ লিয়াকত আলী, ডাচ্ বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ আলমগীর হুমায়ুন, দক্ষিণবাংলা লেখক ফোরামের সভাপতি কবি খন্দকার জাকির হোসেন, বাংলাদেশ ঐক্য সভাপতি স ম ফরহাদ হোসেন চান্দু, গাঙচিল খুলনা জেলা কমিটির সভাপতি কথাশিল্পী জাহানারা আলি জানু, গাঙচিল খুলনা মহানগর কমিটির সভাপতি কবি সৈয়দ আলী হাকিম, গাঙচিল খালিশপুর (খুলনা) কমিটির সভাপতি নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, গাঙচিল বটিয়াঘাটা (খুলনা) শাখা কমিটির সভাপতি প্রফেসর এনায়েত আলী বিশ্বাস, গাঙচিলের আজীবন সদস্য কবি শরীফ ইমরুল হক, গাঙচিল তেরোখাদা (খুলনা) শাখা কমিটির সমন্বয়ক ডাঃ এস এম জাহেরুল ইসলাম, গাঙচিল ডুমুরিয়া (খুলনা) কমিটির সভাপতি মোঃ হারুণ অর রশীদ খান, গাঙচিলের স্থায়ী সদস্য কবি উম্মে কানিজ বিল্লাহ, গাঙচিল ফকিরহাট (বাগেরহাট) শাখা কমিটির সভাপতি সৈয়দা রশ্মি সুলতানা, পল্লীমঙ্গল কলেজের অধ্যক্ষ এস এম খায়রুল বাসার।

অনুষ্ঠানে অংশ নেন কবি নাছিমা রহমান শিউলী, কবি উম্মে সালমা, গাঙচিল বটিয়াঘাটা (খুলনা) কমিটির সাধারণ সম্পাদক কবি নিখিল চন্দ্র রায়, গাঙচিল খালিশপুর (খুলনা) কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসিফ ইকবাল, গাঙচিল তেরোখাদা (খুলনা) কমিটির সাধারণ সম্পাদক গাজী জাফর ইকবাল, গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির মোঃ জামিল আহমেদ, মোঃ ওয়ালিদ আহম্মেদ, তহিদ শেখ, গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির মোঃ শেখ গোলাম রসুল খোকন, কবি শেখ ফজলুল হক, কবি এড. আবদুর রাজ্জাক, নজরুল ইসলাম, গাঙচিল রুপসা (খুলনা) কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ এস এম আল আমিন, শেখ মুনছুর রহমান, গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির মোঃ মিনা রবিউল, এড. এস কে এম আবদুল আলীম প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থানা করেন গাঙচিল খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান বাবলু, স্বাগত: বক্তব্য রাখেন গাঙচিলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন।
পবিত্র ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন দারুল মোকাররম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ইয়াসিন খান।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।