খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মারা গেছেন জাতীয় পার্টির সাবেক কৃষি প্রতিমন্ত্রীর ছেলে

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৪:১৮ অপরাহ্ণ
মারা গেছেন জাতীয় পার্টির সাবেক কৃষি প্রতিমন্ত্রীর ছেলে

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য হুইপ, কৃষি প্রতিমন্ত্রী এবং সায়হাম গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম সৈয়দ মোঃ কায়সার আহমেদ এর ছোট ছেলে শিল্পপতি সৈয়দ মোঃ গালিব আহমেদ (৫৫) হৃদ রোগে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ আগামী কাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার রাত ১০টা দিকে রাজধানীর ইউনাইটেড হসপিটালে হৃদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে সৈয়দ মোঃ গালিব আহমেদ এর সহধর্মিণী এক ছেলে এক মেয়ে অসংখ্য আত্মীয় স্বজন সহ গুন গ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু খবর ছড়িয়ে পড়লে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে ইটাখোলা সাহেব বাড়ীতে আত্মীয় স্বজন ও নিজ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসে কান্নায় ভেঙে পড়ে শোকের ছায়া নেমে আসে । সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও বিএনপি জেলা সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল আহমেদ সাবেক এমপি ও মাধবপুর উপজেলা পরিষদের জননন্দিত বার বার বিপুল ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান এর আপন ভাতিজা। সৈয়দ মোঃ শাহজাহান গত মঙ্গলবার গভীর রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান  সৈয়দ মোঃ গালিব আহমেদ মঙ্গলবার হঠাৎ করে বুকে ধড়পড় ব্যাথা শুরু হলে সাথে সাথে গালিবকে রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ চিশতী সফি শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর সহ হবিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ব্যবসায়ীক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। আগামী কাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে ইটাখোলা সাহেব বাড়ী নিজ পারিবারিক খবর স্থানে সমাধি করা হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।