খুলনা উন্নয়ন ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত
খুলনা উন্নয়ন ফোরাম একটি নাগরিক সংগঠন, একটি মানবিক সংগঠন। তারা কাজ করে থাকে খুলনার ও খুলনাবাসীর উন্নয়ন নিয়ে। খুলনায় বসবাসকারী সমাজসেবী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসনিক কর্মকর্তা সহ আরো অনেকের সমন্বয়ে পরিচালিত হয় এই সংগঠনটি।
গতকাল (২৫ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাগরিক সংগঠন খুলনা উন্নয়ন ফোরামের উদ্যোগে খালিশপুরের বঙ্গবাসী স্কুল মিলনায়তনে নাগরিক নেতা সমাজসেবক ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে এবং প্রখ্যাত শ্রমিক নেতা আলহাজ্ব লোকমান হাকিমের পুত্র কবি ও সাংবাদিক মোঃ আসিফ ইকবাল অনবদ্য উপস্থাপনায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক নেতা এ্যাডঃ কুদরত ই খোদা এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি মোঃ আসাদুজ্জামান বাবলু, গাঙচিল বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন, সাংবাদিক সাইফুর মীনা, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান খোকর, কবি ফরহাদ কাদির, কবি আবু আসলাম বাবুসহ খুলনা উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে পবিত্র রমজান উপলক্ষে দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। পরিশেষে উপস্থিতজনদের মাঝে ইফতার সরবরাহ করা হয়।



আপনার মতামত লিখুন