খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মানববন্ধনে সাবেক এমপি শাম্মী আক্তার

রাজার বাজার খোয়াই নদী ব্রিজ রক্ষায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর
প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
রাজার বাজার খোয়াই নদী ব্রিজ রক্ষায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চুনারুঘাট উপজেলার রাজার বাজার খোয়াই নদী ব্রিজ রক্ষার দাবিতে পূর্বাঞ্চলের সাধারণ জনগণ ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। এই দাবিতে আজ চুনারুঘাট মধ্য বাজারে এক মানববন্ধনের আয়োজন করা হয়, যেখানে সাবেক এমপি শাম্মী আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা সাত দফা দাবি উত্থাপন করেন এবং বালুবাহী জামটাক টাক্টরসহ ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানান। তারা বলেন, অতিরিক্ত ভারী যান চলাচলের কারণে রাজার বাজার খোয়াই নদী ব্রিজের কাঠামোগত ক্ষতি হচ্ছে, যা দ্রুত ব্যবস্থা না নিলে বিপর্যয়ের কারণ হতে পারে।

সাবেক এমপি শাম্মী আক্তার তার বক্তব্যে বলেন, “এই ব্রিজ শুধু আমাদের চলাচলের পথ নয়, এটি আমাদের অর্থনৈতিক ও সামাজিক সংযোগের গুরুত্বপূর্ণ অংশ। আমরা চাই প্রশাসন দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।

স্থানীয় জনগণ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে ভারী যানবাহনের চলাচল বন্ধের দাবি জানান এবং ব্রিজ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।