খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বৃহত্তর আমরা খুলনাবাসীর আহবানে খুলনার বিভিন্ন সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খান আখতার হোসেন, খুলনা
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
বৃহত্তর আমরা খুলনাবাসীর আহবানে খুলনার বিভিন্ন সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃহত্তর আমরা খুলনাবাসীর আহবানে ও নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর আয়োজনে আজ বিকাল ৫ টায়, নতুনতারা ভবন মিলনায়তন, গোয়ালখালী, খুলনায়।

খুলনার গল্লামারী ব্রীজ এর নির্মাণ কাজ পূনরায় চালুর দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনতারা কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক। নতুনতারা কেন্দ্রীয় কো চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে ও নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা এর পরিচালনায় অনুষ্ঠিত আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনতারা কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, নাগরিক ফোরাম এর মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, খুলনা উন্নয়ন ফোরাম এর মহাসচিব মোঃ আসিফ ইকবাল, গাঙচিল এর প্রতিষ্ঠাতা চলচ্চিত্র পরিচালক অধ্যক্ষ খান আখতার হোসেন, বৃহত্তর আমরা খুলনাবাসী সহ সভাপতি মোঃ জালাল উদ্দীন মোড়ল। আরো উপস্থিত ছিলেন নাগরিক নেতা মোঃ আব্দুর রাজ্জাক, সাপ্তাহিক আজকের জনকথা ভারপ্রাপ্ত সম্পাদক আহমেদ হোসাইন ছানু, কবি ও সাংবাদিক মোঃ রহমত আলী, কবি ও সাংবাদিক এ জি রানা, বাচিকশিল্পী সেবাব্রত সিংহ, খুলনা বাউল সংগঠন একাডেমির সভাপতি মোঃ সামছুল হক, সাংবাদিক মোঃ জুয়েল খান, সাংবাদিক মোঃ ইদ্রিস শেখ, আফনান প্রমূখ।

সভা শেষে নতুনতারা গর্বিত আজীবন সদস্য শ্রীগৌরদাস বিশ্বাস এর সহধর্মিণীর মৃত্যুতে ও ফিলিস্তিনে বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে শোক প্রকাশ করা হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।