খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মিটার ও তার সংকটে নতুন সংযোগ বন্ধ, বিপাকে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২:১৬ অপরাহ্ণ
মিটার ও তার সংকটে নতুন সংযোগ বন্ধ, বিপাকে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহক সেবা দিন দিন চরম ভোগান্তি আকার ধারণ করছে। দীর্ঘ মাসের পর মাস ধরে গ্রাহকরা অনলাইনে নতুন মিটার জন্য আবেদন করে নির্ধারিত ১৩৮ টাকা চার্জ ফি জমা দেয়। আবেদন গ্রহন করা হলে মিটারের জন্য ৫৩০ টাকা চার্জ ফি জমা দেওয়া হয়েছে। সেই আবেদন করে মিলছে না আবাসিক বা বানিজ্যিক নতুন মিটার সংযোগ। ফেইজ মিটার সংযোগ সার্বিস ড্রপ তার এবং নতুন মিটার চরম সংকট দেখা দিয়েছে হপবিস সদর দপ্তর শায়েস্তাগঞ্জ সহ ভৌগোলিক এলাকায়। একই দশা থ্রী ফেইজ মিটার। সব মিলিয়ে আবাসিক ও বানিজ্যিক নতুন গ্রাহকরা পড়েছেন দীর্ঘ দিন ধরে চরম ভোগান্তিতে।

জেনারেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমান

অন্যদিকে হপবিস সংশ্লিষ্ট কর্মকর্তা যেন গা ছাড়া দিয়ে বসে আছেন। তবে বর্তমানে অভিযোগ রয়েছে, নতুন মিটার ও তার সংকট দেখা দিলে ও বিষয়টি কোন আমলেই নিচ্ছে না সংশ্লিষ্টরা। বেশ কয়েক দিনের অনুসন্ধানে দেখা যায় , হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তরে প্রতিনিয়ত নতুন আবেদনকারী গ্রাহকরা অফিসে আসছেন। প্রায় সময় নতুন মিটারের জন্য বাকবিতন্ডায় জড়িয়ে পড়ছেন উভয়ে। আবেদনকারী নতুন গ্রাহক নানু মিয়া সহ আরো ৩/৪ জন জানান, আমরা বাসা- বাড়ি ও দোকানে জন্য নতুন মিটার আবেদন করেছি এবং টাকা পয়সা জমা দিয়েছি কিন্তু সদর কারিগরী ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌঃ এম এ সাঈদ গাফিলতি ও অবহেলা কারণে নতুন মিটার পাচ্ছে না গ্রাহকরা ।

ডেপুটি জেনারেল ম্যানেজার (সদর- কারিগরী) প্রকৌঃ এম এ সাঈদ

এদিকে সদর দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তা কাছে জিজ্ঞাসা করলেই নতুন মিটার ও তার সংকট দেখা দিয়েছে। নতুন মিটার ও তারের জন্য চিঠি পাঠানো হয়েছে কিন্তু চিন্তা বিষয় নয়। যখন আসবে তখন আপনাদেরকে জানানো হবে। আবার কোন কোন নতুন গ্রাহককে কয়েকদিনের মধ্যে মিটার ও তার দিচ্ছি দিচ্ছি বলে ব্যস্ততা দেখায়। একই অভিযোগ থ্রী- ফেইজ মিটার সংযোগে ও এরকম অভিযোগ রয়েছে আরো অর্ধশতাধিক। তবে পল্লী বিদ্যুৎ সমিতির বর্তমান কর্তৃপক্ষের নিরবতাকেই গ্রাহক সেবার নামে ভোগান্তি হিসেবে দায়ী করছেন স্থানীয় মহল। এ ধরনের আবাসিক ও বানিজ্যিক নতুন মিটার নেওয়ার পূর্বে গ্রাহকরা ভোগান্তি হয়নি। গ্রাহক সেবার মান বৃদ্ধিতে সংযোগ তার ও নতুন মিটার সরবরাহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহন করবে এমনটাই প্রত্যাশা গ্রাহকদের।

এ বিষয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমান জানান, আসলে নতুন আবেদনকারী গ্রাহকদের ভোগান্তি ভূল। অফিসে মিটার ও তার আসছে যাচ্ছে এবং সংযোগ লাগানো হচ্ছে। পর্যায় ক্রমে সকলেই নতুন মিটার দেওয়া হবে। বৈশ্বিক পরিস্থিতি কারণে প্রকল্পের কাজের ধীরগতি। আশা করছি এ সমস্যা বেশি দিন থাকবে না।

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মহুয়া মজুমদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে

এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ২১ সেপ্টেম্বর মীরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. মহুয়া মজুমদার। এতে তাঁর মুখের ডানপাশে, চোখে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি নগরের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ডা. মহুয়ার ভাই ডা. মিঠুন মজুমদার জানান, মীরসরাইয়ে চেম্বারে যাওয়ার পথে ডা. মহুয়াকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এক সপ্তাহ ধরে তিনি লাইফ সাপোর্টে।

 

 

 

 

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এক বিজ্ঞপ্তিতে জানান, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন রোগ) ডা. মহুয়া মজুমদারের উন্নত ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা প্রয়োজন। হঠাৎ করে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা পরিবার ও স্বজনদের পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠেছে বিধায় তার পরিবার সকল স্তরের চিকিৎসকসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা ও প্রার্থনা কামনা করেছেন। ডা. মহুয়াকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়াসে মানবিক বিবেচনায় ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক সহযোগীতা প্রেরণের জন্য চট্টগ্রাম বিভাগের অধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান তিনি।

 

 

 

 

আর্থিক সহযোগিতার জন্য: বিকাশ (পারসোনাল) ০১৭৩৪৫৬৯৭৫৩-ডা. মিঠুন মজুমদার ও ০১৭৭৭৪৪৯২১০-মোহিত মজুমদার (ভাই)। রিতা নন্দী (মা)-A/C no: 0582160000234, One Bank Ltd, Chandgaon branch, Routing number 165151849 মিঠুন মজুমদার -A/C no: 2804130431001, City Bank PLC, Uttara branch, Dhaka. Routing number 225264634 মোহিত মজুমদার-A/C no: 0100263337021, Janata Bank PLC, Muradpur Branch, Routing number 135155325 স্বামী ও এক কন্যা নিয়ে বোয়ালখালীর সন্তান ডা. মহুয়ার সংসার। চর্ম ও যৌন রোগ বিষয়ে তাঁর সচেতনতামূলক ভিডিও বার্তা ব্যাপক প্রশংসিত। চিকিৎসক হিসেবেও তিনি রোগীদের কাছে বেশ সুনাম অর্জন করেছেন। তাঁর সুস্থতায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে পরিবার।