খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিক আপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১৩

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিক আপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মহাসড়কে ট্রাক ও পিক-আপের ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং আহত ১৩ জন। এ ঘটনাটি ঘটে বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টায় মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে বাখরনগর এলাকায় ঢাকা গামী ট্রাক নম্বর চট্টগ্রাম মেট্রো ট – ১১-৬৩৩১ এবং পিক-আপ নম্বর ঢাকা মেট্রো নং ১৯-৮৭৯১ এর মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হন। এ ঘটনাস্থলে গুরুতর আহত ৫ জনকে আশংকা জনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার চমক পুর গ্রামের ইসমাইল মিয়ার সহধর্মিণী মোস্তা কিমা (৩৫) রজব আলী ছেলে হাফিজুর রহমান (২৭), জহুর আলী কন্যা আয়েশা বেগম (৩৩)ও পিক-আপের হেলপার মুন্সীগঞ্জ জেলার সিরাজদী এলাকার রহিম মিয়া (৪০)। স্থানীয় সূত্রে জানা যায় পিক-আপ ভর্তি ঘরের অনেক আসবাবপত্র ফ্রিজ কাপড় বিভিন্ন কাচের জিনিস সহ প্রায় ১৬/১৭ জন যাত্রী ছিল। পিক-আপ লোক জন মুন্সীগঞ্জ জেলায় দীর্ঘ বছর ধরে থাকতেন এবং সেখান থেকে নবীগঞ্জ উপজেলা নিজ বাড়িতে আসার সময় ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার বাখরনগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহতদেরকে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন নিহত ও আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে থানা পুলিশ এসআই ইব্রাহিম আকন্দ সহ একদল পুলিশ ভারী ট্রাক ও পিক-আপ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন ঢাকামুখী ভারী মালবাহী ট্রাক ও সিলেট গামী পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছে। আহত ১৩ জনের মধ্যে ৫ জন গুরুত্ব আহত। এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পযর্ন্ত মামলা হয়নি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।