খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুরে স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে প্রধান শিক্ষকের আবেদন

সজল জামান, জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ
জামালপুরে স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে প্রধান শিক্ষকের আবেদন

জামালপুরে স্কুলের ছাত্র-ছাত্রীদের জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন জামালপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মুহাম্মদ সেকান্দর আলী। ২২ এপ্রিল (মঙ্গলবার) প্রধান শিক্ষক সাক্ষরিত একটি আবেদন পত্রে এমন তথ্য পাওয়া যায়। আবেদন পত্রে উল্লেখ থাকে যে, জামালপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসার পথে জামালপুর বকুলতলা মোড়ে কিছু বখাটে ছেলে শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে টাকা নেয় এবং টাকা না দিতে চাইলে শিক্ষার্থীদের মারার হুমকি দেয়। ভবিষ্যতে বড় কোনো দূর্ঘটনা এড়াতে এবং বিষয়টি সমাধানের জন্য শিক্ষার্থীদের নিরাপত্তা বিশেষ প্রয়োজন।

এতে উল্লিখিত বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের সহায়তা কামনা করা হয়। আবেদন পত্রের বিষয়ে জামালপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মুহাম্মদ সেকান্দর আলী সাথে মুঠোফোনে (০১৭১২-০৪৭২৯৫) বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন দৈনিক ঢাকার ডাক কে বলেন, স্কুলের সামনে পুলিশের টহল জোরদার করা হয়েছে। কাউকে কোন ছাড় দেওয়া হবে না। স্কুল কর্তৃপক্ষ যদি কাউকে সনাক্ত করতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, স্কুল কর্তৃপক্ষ যদি কোন মামলা দায়ের করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।