পরীক্ষা কেন্দ্রেই প্রসব ব্যথা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরীক্ষা শেষে জন্ম দিলেন ফুটফুটে সন্তান
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার হলেই প্রসব ব্যথা শুরু হয় এক পরীক্ষার্থীর। প্রসব ব্যথা নিয়েই পরীক্ষা শেষ করেন সেই পরীক্ষার্থী। পরীক্ষা শেষে ক্লিনিকে গিয়ে জন্মদেন ফুটফুটে সন্তানের।
জানা যায় ২১ এপ্রিল সোমবার উপজেলার ছিট পাইকেরছড়া মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী ববিতা খাতুন (১৭) পরীক্ষা শুরুর আগেই প্রসব ব্যথা অনুভব করেন। পরে পারিবারিকভাবে ব্যথা নিয়েই পরীক্ষা দেয়ার সিদ্ধান্ত হয়৷ বেলা ১ টায় পরীক্ষা শেষ হলে ব্যথা আরো তীব্র হয়। সোনাহাট পরীক্ষাকেন্দ্র থেকে তাকে পাইকেরছড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার ও কল্যাণ কেন্দ্রে নেয়া হলে দক্ষ ডেলিভারি টিমের সহায়তায় এক ফুটফুটে কণ্যা সন্তান জন্মদেন।
নব জাতকের মা জানান এরকম চেষ্টা সব ক্লিনিকে করা হলে সকল গর্ভবতী মায়েরা নরমাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করতেন। সর্বশেষ পাওয়া খবরে মা ও নবজাতক দুজনেই সুস্থ্য আছে।



আপনার মতামত লিখুন