খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুরে ৫৮ হাজার নকল ব্যান্ডরোল সহ রশিদা বিড়ির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
জামালপুরে ৫৮ হাজার নকল ব্যান্ডরোল সহ রশিদা বিড়ির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি

জামালপুরে ৫৮ হাজার নকল ব্যান্ডরোল সহ রশিদা বিড়ির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে-জামালপুর শহরের মুকুন্দবাড়ির ইদ্রিস এন্ড কোঃ (প্রাঃ) লিমিটেডের ৩০ নং রসিদা বিড়ি কোমরপানীর ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা (৩৮) ও ক্যাশিয়ার মোঃ নূর আনোয়ার (৩৫)।

জামালপুর জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সন্ধ্যায় জামালপুর-শেরপুর সড়কের ডাকপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় ডিবি পুলিশ একটি সিএনজিতে তল্লাসী চালায়। এ সময় ৫৮ হাজার নকল ব্যান্ডরোলসহ তাদের আটক করেছে। এ নকল ব্যান্ডরোল পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। আটককৃতরা পুলিশি জিজ্ঞাস্য বাদে জানিয়েছে, রশিদা বিড়ি কোম্পানী দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল লাগিয়ে বিড়ি বাজারজাত করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। নকল ব্যান্ডরোলের ব্যবহার সরকারি রাজস্বের উপর মারাত্মক ক্ষতি সাধন করে, যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।
আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।