খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

উপমহাদেশের প্রখ্যাত ফান্দাউকী হযরত শাহসূফী সৈয়দ আব্দুস ছাত্তার (রহঃ) নকশেবন্দী মোজাদ্দেদী-দাদা হুজুর কিবলাহ এর উফাত দিবস ৬ মে

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৫:৩০ অপরাহ্ণ
উপমহাদেশের প্রখ্যাত ফান্দাউকী হযরত শাহসূফী সৈয়দ আব্দুস ছাত্তার (রহঃ) নকশেবন্দী মোজাদ্দেদী-দাদা হুজুর কিবলাহ এর উফাত দিবস ৬ মে

বি-বাড়িয়া জেলারা নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের উপমহাদেশের প্রখ্যাত হযরত শাহসূফী সৈয়দ আব্দুস ছাত্তার (রহঃ) নকশেবন্দী মোজাদ্দেদী- দাদা হুজুর কিবলাহ এর উফাত দিবস আগামীকাল (৬ মে) মঙ্গলবার অনুষ্ঠিত হবে। উল্লেখ্য – সিলেট ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী ১২০ আউলিয়ার তরফ রাজ্য বিজয়ী সেনাপতি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ঐতিহ্য বাহী মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে পূর্ব-পশ্চিমে রওজা শায়িত (মাদনী) হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) এর উত্তরসূরী বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ রওজা শায়িত উপমহাদেশের প্রখ্যাত হযরত শাহসূফী সৈয়দ আব্দুস ছাত্তার নকশেবন্দী মোজাদ্দেদী (রহঃ) এর পুত্র মোজাদ্দেদী জামান হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ নাসিরুল হক ওরুপে মাসুম (রহঃ) ফান্দাউক দরবার শরীফ অনেক সুনাম রয়েছে এবং সুখ্যাতি সারাদেশের লক্ষ লক্ষ মানুষের মধ্যে জাগ্রত করেছে। এছাড়া যার অবদানে চিরস্মরণীয় হয়ে আছে।

এদিকে বাংলাদেশ আঞ্জুমান খাদিমুল ইসলাম আয়োজনে উপমহাদেশের প্রখ্যাত হযরত শাহসূফী সৈয়দ আব্দুস ছাত্তার নকশে বন্দী মোজাদ্দেদী (রহঃ) এর উফাত দিবস উপলক্ষে আগামীকাল ৬ মে মঙ্গলবার ঐতিহ্য বাহী ফান্দাউক দরবার শরীফে সকাল ১০টা থেকে বাদ জোহর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত দিবসটি সভাপতিত্ব করবেন বাংলাদেশ আঞ্জুমান খাদিমুল ইসলাম এর আমির ও ঐতিহ্য বাহী ফান্দাউক দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন আল হোসাইনী। এছাড়া হুজুর কিবলাহ এর উফাত দিবসে বক্তব্য রাখবেন দেশ বরণ্যে উলামায়ে কেরাম পীর মাশায়েখগণ সহ শিক্ষাবীদগণ। এ দিবস সফল করার লক্ষ্য সারাদেশের সকল মুরিদান , মুহিব্বিন , উলামায়ে কেরাম সহ সকলকে আন্তরিক ভাবে উপস্থিত থাকার জন্য দাওয়াত করা হয়েছে বাংলাদেশ আঞ্জুমান খাদিমুল ইসলাম এর পক্ষ থেকে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।