খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালিয়াকৈরে আদালতের নির্দেশ অমান্য করে মাছের খামারের আইল থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ

জাহাঙ্গীর আলম শরীফ, কালিয়াকৈর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে আদালতের নির্দেশ অমান্য করে মাছের খামারের আইল থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈরে আদালতের নির্দেশ  অমান্য  করে এক কৃষকের মাছের খামারের আইল থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রাতের আধারে অবৈধভাবে  ভেকু দিয়ে গভীর গর্ত করে  মাটি কেটে নেওয়ার  কারণে সামান্য   বৃষ্টির পানিতে  খামার থেকে মাছ ভেসে যাবে । ক্ষতিগ্রস্থ হবে কৃষক।
জানা য়ায়,  উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মো: জুলফিকার আলীর নেতৃত্বে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত একই   গ্রামের অসহায় কৃষক  তসলিম রানার মালিকানাধীন  একটি মাছের খামারের আইল থেকে রাতের আধারে অবৈধভাবে ভেকু দিয়ে  গভীর গর্ত করে  মাটি কেটে ড্রামট্রাকে ভর্তি করে ইট ভাটায় পাচার করছে। পুকুর ও পুকুরের আইল  রক্ষায় ভুক্তভোগী তসলিম রানা বাধ্য হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত ক  অঞ্চল, গাজীপুর এর পিটিশন মোকদ্দমা নং ৪১৭/২০২৫,ধারা-ফৌ:কা:বি: ১৪৫ধারা এবং ১৪৯১/২৫, ২৮/০৪/২০২৫ তারিখে আবেদনের প্রেক্ষিতে আদালত উক্ত ভুমিতে  শান্তিশৃঙ্খলা রক্ষায় উভয় পক্ষকে  নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের (নোটিশ) নির্দেশ পাওয়া সত্যেও বিবাদী জুলফিকার আলী আদালতের নির্দেশ অমান্য করে কৃষক তসলিম রানার মাছের পুকুরের আইল থেকে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় পাচার করছে। এঘটনায় তসলিম রানা বাধা দিলে বিবাদী জুলফিকার আলীর নেত্রত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী তসলিম রানাকে মারধর ও হত্যার হুমকি দেয় বলে অভিযোগে জানা যায়। এ অভিযোগ পেয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাটিকাটা বন্ধ করেন। তবে মাটিকাটা বন্ধ করে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর জুলফিকারের লোকজন পুনরায় পুকুরের আইল থেকে মাটিকাটা শুরু করে। এ অভিযোগ পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহম্মেদ  মাটিকাটা বন্ধ করার জন্য পুনরায়  সরজমিনে  পুলিশ পাঠান। ইউএনওর নির্দেশ পেয়ে  পুলিশ  মাটিকাটা বন্ধ করে অবৈধভাবে মাটিকাটায় ব্যবহৃত ভেকুর চাবি নিয়ে যায়।কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ চলে যাওয়ার পর  জুলফিকার আলী ভেকুর  ডুপলিকেট চাবি দিয়ে ফের পুকুরের আইল থেকে মাটি কাটা শুরু করে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ বলেন, অবৈধ ভাবে মাটি কাটার খবর পেয়ে আমি সেখানে  পুলিশ পাঠিয়ে  মাটিকাটা  বন্ধ করে দিয়েছি। তারপরেও যদি তারা মাটি কাটে তাহলে তাদের বিরুদ্ধে  কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা  হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।