খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ
ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জ উপজেলার মোট ৮টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের তৃনমুল নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১০টায় শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত তৃতীয় ধাপের আজকের সভায় ১ নং ইউনিয়ন থেকে ৮নং ইউনিয়ন পর্যন্ত মোট ৮টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের প্রায় ৬ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ হান্নান। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম কাঞ্চন।

সভা পরিচালনা করেন যৌথ ভাবে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ খান ও নজরুল ইসলাম পাটোয়ারী। টানা ছয় ঘন্টার মত বিনিময় সভায় তৃণমুলের প্রায় শতাধিক নেতাকর্মী বক্তব্য রাখেন। সকল নেতৃবৃন্দ আগামীর রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করা দলকে সুসংগঠিত করা সহ আলহাজ্ব এম এ হান্নান সাহেবের নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা বিএনপিকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ মোহাম্মদ ইউনুস, যুগ্ম আহবায়ক ডাঃ আবুল কালাম আজাদ, মাসুদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন প্রমুখ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।