খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

দেওয়ানগঞ্জে বস্তাভর্তি কঙ্কাল উদ্ধার, গ্রেফতার – ০১

সজল জামান, জামালপুর প্রতিনিধি 
প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জে বস্তাভর্তি কঙ্কাল উদ্ধার, গ্রেফতার – ০১
জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার এলাকার ময়লা আবর্জনার ভাগাড় থেকে বস্তাভর্তি অবস্থায় মানুষের কঙ্কাল উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। সেই বস্তা  খুলার পর কঙ্কালের মাথা, মুখমণ্ডল, পাজর ও পায়ের হাড় বের করা হয়।
এ ঘটনায় মানিক মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মানিক মিয়া ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার গ্রামের জব্বার মিয়ার ছেলে।
মঙ্গলবার (৩ জুন) সকালে বাজারের স্থানীয়রা ময়লা আবর্জনার ভাগাড়ে একটি বস্তা দেখতে পান  বিষয়টি সন্দেহ হলে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করেন স্থানীয়রা পরে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছাই এবং সেই বস্তা থেকে কঙ্কালের মাথা, মুখমণ্ডল, পাজর ও পায়ের হাড় উদ্ধার করেন। উপরোক্ত ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে দেওয়ানগঞ্জ বাজার এলাকার স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ঢাকার ডাক কে বলেন, চুরি করার উদ্দেশ্যে চোর চক্রের সদস্যরা কবরস্থান থেকে মানুষের কঙ্কাল চুরি করেছে। এ ঘটনায় মানিক মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।