পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শায়েস্তাগঞ্জের বিনামূল্যে বিজিএফ খাদ্যশস্য বিতরণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর সভায় ৯টি ওয়ার্ডে সর্ব মোট ৪ হাজার ৬২১ জন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য ( সিদ্ধ ও আতব চাল) বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯ টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে পৌর সভায় প্রতিটি ওয়ার্ডে পরিবারকে মাথা পিছু ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর সভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস। এসময় উপস্থিত ছিলেন – ৫ ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান মাসুদ এর পক্ষে ইউনিয়ন সমাজ সেবা কর্মী দিলীপ কৈরী শায়েস্তাগঞ্জ থানা এ এস আই আল মামুন। চাল বিতরণে সময় পৌর সভা দায়িত্ব প্রাপ্ত কর্মচারী ছিলেন ১নং ওয়ার্ডে মোঃ আজিজুল হক ২নং ওয়ার্ডে সুশীল কুমার বসাক ৩নং ওয়ার্ডে প্রণতি রাণী শীল, ৪ নং ওয়ার্ডে পৌর সভা সহকারী আতাউর রহমান ৫ নং ওয়ার্ডে পৌর সভা হিসাব রক্ষক মোবারক শাহ ৬ নং ওয়ার্ডে মোঃ নুরুল ইসলাম ৭ নং ওয়ার্ডে দেবাশীষ দেব ৮ নং ওয়ার্ডে সুজিত কুমার দত্ত ৯ নং ওয়ার্ডে পৌর সভা জন্ম নিবন্ধনকারী মোঃ কামাল উদ্দিন ও শেখ জিয়াউর রহমান সহ অনেকেই। সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ। জানা যায় , ঈদুল আজহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিজিএফ কর্মসূচি আওতায় শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪৬.২১০ মেট্রিক টন সিদ্ধ ও আতব চাল বরাদ্দ এসেছে। এ চাল ৪ হাজার ৬২১ টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের সিদ্ধান্ত হয় । ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিশেষ বরাদ্দের চাল নিতে আসা ৪ নং ওয়ার্ডের বিলকিস আক্তার বলেন আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা ঈদ। ঈদের আগে ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। এখন সেমাই চিনি দুধ কিনতে পারবো। পৌর সভা নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব ) মোঃ নুরুল আমিন জানান, পৌরসভায় ৯ টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।



আপনার মতামত লিখুন