খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুরে অন্তঃসত্বা হয়ে নারীর মৃত্যু, ডিবি’র অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার

সজল জামান, জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ণ
জামালপুরে অন্তঃসত্বা হয়ে নারীর মৃত্যু, ডিবি’র অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার
জামালপুরে ধর্ষনের শিকার হয়ে চার মাসের অন্তঃসত্ত্বা  নারী বুলি বেগম (৩৫) এর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি জাহাঙ্গীর আলম (৪০) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বালুবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম উপজেলার ঝাউরাম গ্রামের আসাদুজ্জামান আসাদের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়,  তিন সন্তানের জননী ভুক্তভোগী বুলি বেগম জামালপুর সদর উপজেলার পাঁচগাছি এলাকার বাসিন্দা। তার স্বামী মো. মুগল মিয়া কর্মসূত্রে সৌদি আরবে রয়েছেন। এদিকে স্বামীর অনুপস্থিতিতে লম্পট জাহাঙ্গীর আলম বারবার বুলিকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে হয়রানি করত। হয়রানির একপর্যায়ে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে জাহাঙ্গীর কৌশলে ভুক্তভোগী বুলির ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক  ধর্ষণ করে। এদিকে ধর্ষণের ফলে বুলি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পরবর্তীতে চলতি বছরের ১৯ মার্চ জাহাঙ্গীর ও তার সহযোগীরা বুলিকে গর্ভপাত করতে বাধ্য করে, এমতবস্থায় অধিক রক্তক্ষরণের ফলে বুলির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। দীর্ঘ চিকিৎসার পরে চলতি বছরের ১৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন ভুক্তভোগী ওই নারী। পরে ভুক্তভোগীর পিতা আবু বকর দুদু বাদি হয়ে দুই জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ওসি মো. নাজমুস সাকিব বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এই ঘটনায় শুধু একজন নারীই নয় একইসাথে একটি পরিবার ও একটি সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মামলার শুরু থেকেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়েছে। মামলার প্রধান আসামির অবস্থান শনাক্ত করে
শনিবার দিবাগত রাতে টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন বালুবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম  জানান, বুলির মৃত্যুর ঘটনা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। জেলা ডিবি পুলিশ  এই ঘটনার প্রধান আসামিকে গ্রেপ্তারে যে ধৈর্য ও কৌশল দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার অন্য আসামিকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।