খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাদারগঞ্জে আমানতের টাকা উদ্ধারে গ্রাহকদের বিক্ষোভ, ব্যাহত হচ্ছে নাগরিক সেবা   

তারিকুল ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ
মাদারগঞ্জে আমানতের টাকা উদ্ধারে গ্রাহকদের বিক্ষোভ, ব্যাহত হচ্ছে নাগরিক সেবা   
জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতির প্রায় ত্রিশ হাজার গ্রাহকের আমানত রাখা হাজারো কোটি টাকা ফেরতের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টা থেকে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেত হয়ে প্রায় হাজারো গ্রাহক মাদারগঞ্জ টাকা উদ্ধার সহায়ক কমিটির নেতৃত্বে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল নিয়ে উপস্থিত হয়। এরপূর্বে প্রায় ঘন্টা খানেক সময় বন্ধ ছিল কৃষি, সোনালিসহ কয়েকটি ব্যাংকের কার্যক্রম। ভোগান্তিতে ছিল সেবা গ্রাহকরা।
 উপজেলা পরিষদের সকল দপ্তরের কার্যক্রম বন্ধ করে দেয়। উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল দপ্তরের কেচিগেট বন্ধ এবং কয়েকটাতে তালা ঝুলানো থাকায় ব্যাহত হয় নাগরিক সেবা।
ভুক্তভোগীরা সহ টাকা উদ্ধার সহায়ক কমিটির দায়িত্ব প্রাপ্তরা টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন। এ সময় মাদারগঞ্জ উপজেলা টাকা উদ্ধার সহায়ক কমিটির অন্যতম মাফিজুর রহমান বলেন  উপজেলা প্রশাসন দীর্ঘদিন থেকে তারা আমাদের বিষয়টি দেখতেছে এবং স্বেচ্ছায় তাদের কর্মবিরতী রেখে আমাদের সাথে সংহতি জানিয়েছে এ জন্য তাদের অভিনন্দন জানাই। আহবায়ক শিবলুল বারী রাজু বলেন দূর্বৃত্তা আমাদের টাকা লুটে নিয়ে গেছে কিন্তুু সংখ্যায় তারা বেশী না। এই টাকা লুটেরা রেখে দেওয়ার জন্য তারা প্রশাসনের সহযোগীতা নিচ্ছে এটা প্রচন্ড ক্ষোভের এটা হতে পারে না।  আমরা ইউএনও’র দ্বারে দ্বারে বহুবার আসছি ইউএনও সাব পালিয়ে যায়। ডিসির কাছে গিয়েছি উনার যে, এই এডিএম কি পরিমান ধোকাবাজি করছে ৩২ হাজার গ্রাহকের সাথে এটা তো হতে পারে না।  টাকা আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজনে ২৪ ঘন্টা  আমরা মাদারগঞ্জ নয় জামালপুর পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবো। অন্যকোন স্বার্থ নয়  আমাদের টাকা উদ্ধার চাই। এ সময় মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ সমিতির সকল গ্রাহকদের সাথে একাত্বতা প্রকাশ করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।