জাতীয় দৈনিক ডাকার ডাক পত্রিকায় সংবাদের পর কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি লিটনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
রেলওয়ের সীমানার বাইরে ব্যক্তিগত গাছ কেটেও কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মোঃ লিটন মিয়া কে ৫ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে বলে অভিযোগের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ সুপার।
বুধবার (২৫ জুন) বিকালে ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২৫ জুন) সকালে জাতীয় দৈনিক ডাকাত ডাক পত্রিকায় অনলাইনে রেলের সীমানার বাইরে গাছ কেটেও দিতে হলো ৫ হাজার টাকা ঘুষ এ শিরোনামে সংবাদ প্রকাশ করা হলে বিষয়টি ঢাকার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেনের নজরে আসলে পরে তিনি ১০ কার্য দিবসের মধ্যে তদন্তের নির্দেশ দেন।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস বলেন, অভিযোগ তদন্তের নির্দেশ পেয়ে একটি চিঠি পেয়েছি।
ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মোঃ লিটন মিয়ার চাঁদা আদায়ের অভিযোগ তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাসকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ময়মনসিংহের নান্দাইল উপজেলার আঠারোবাড়ি এলাকার দ্বীন ইসলাম নামে এক ব্যক্তি বলেন, তার শ্বশুর রতন মিয়া গত ১৭ জুন ঘর তৈরির কাজে নিজের জায়গার ওপর ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকা দামের দুটি রেইনট্রি গাছ কাটেন। রেললাইন থেকে রেলওয়ের জায়গা ৩৩ ফুট দূরত্ব পর্যন্ত। কিন্তু গাছগুলো ছিল ৩৮ ফুট ৮ ইঞ্চি দূরে।
এরপরও কিশোরগঞ্জের রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান রাজন কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি লিটন মিয়াকে গাছ কাটার বিষয়ে খবর দেন। এরপর এএসআই পরভেজ গিয়ে গাছ নিতে নিষেধ করে ওসির সাথে দেখা করতে বলেন।
পরদিন দ্বীন ইসলাম তার শ্বাশুড়ি কমলা আক্তারকে নিয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় গিয়ে ওসি লিটন মিয়ার সাথে দেখা করেন। এসময় তাদেরকে মামলার ভয় দেখানো হয়। এক পর্যায়ে অন্য এক পুলিশ সদস্য ওসিকে ১০ হাজার টাকা দিয়ে সমস্যা মিটিয়ে ফেলার কথা বলেন। সাথে টাকা ছিল না। ৫ হজার টাকা দিয়ে চলে আসেন। এখন অবশ্য গাছের বিষয়ে আর কোন বাধা দিচ্ছে



আপনার মতামত লিখুন