জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি
নুরুল মোমিন আকন্দ কাওসারকে আহ্বায়ক, মো. মঞ্জুরুল করিম সুমনকে সদস্য সচিব করে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ২ সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরে ২ সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করাও হয়েছে।
জানা গেছে, নয়া এই স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল মোমিন আকন্দ কাওসার এর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নয়া কমিটির সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন দক্ষতার সাথে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।



আপনার মতামত লিখুন