খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের কেন্দ্রীয় পরিষদের ঈদ পুর্ণমিলনী ও পরিচিত সভা অনুষ্ঠিত

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১:২৪ অপরাহ্ণ
বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের কেন্দ্রীয় পরিষদের ঈদ পুর্ণমিলনী ও পরিচিত সভা অনুষ্ঠিত

বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের প্রতিষ্ঠাতা দাদা হুজুর কিবলা ফান্দাউকী (রহঃ)এর প্রতিষ্ঠিত আত্মশুদ্ধি ও অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ আঞ্জুমান খাদিমুল ইসলাম এর কেন্দ্রীয় পরিষদের ঈদ পুর্ণমিলনী ও পরিচিত সভা ২০২৫-২৬ সেশন জন্য নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ফান্দাউক দরবার শরীফে অস্থায়ী কার্যালয়ে দিন ব্যাপী উক্ত দরবার শরীফের বর্তমান পীর সাহেব মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী সভাপতিত্বে মুফতি নাজিম উদ্দিন মাছুমীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা বাহা উদ্দিন খোকন, পীরজাদা সৈয়দ বোরহান উদ্দিন রুম্মান সিরাজী, মাওলানা হাফেজ আব্দুর রহমান, খান্দুরা ইসলামীয় দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা ইউনুস হামিদী, ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার সহকারী সুপার মাওলানা রায়হান উদ্দিন, সহকারী শিক্ষক মাওলানা হামিদুর রহমান, কারী আবুল কালাম চৌধুরী, ইসলামপুর দাখিল মাদ্রাসার ইবেতেদায়ী প্রধান মাওলানা নুরুল ইসলাম।

উক্ত ঈদ পূর্ণমিলনী ও পরিচিত সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফান্দাউক দরবার শরীফের মুখপাত্র সিনিয়র নায়েব পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইন, নায়েবে আমীর মুফতি রায়হান উদ্দিন চৌধুরী, বাংলাদেশ আঞ্জুমান খাদিমুল ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মুফতি নাজিমুদ্দিন মাছুমী, যুগ্ম মহাসচিব মাওলানা হাফেজ সুফি আহমদ খান, মুফতি শাহ আলম মাছুমী, সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম জালালী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ মশিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি মুজাম্মিল হক মাছুমী, সহ প্রচার সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান শাহ মাছুমী, কোষাধ্যক্ষ মাওলানা সৈয়দ আশরাফ উদ্দিন শামীম, দপ্তর সম্পাদক মাওলানা হাফেজ রায়হানুল ইসলাম, গণসংযোগ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন আনসারী, সহকারী গণসংযোগ সম্পাদক মাওলানা হাফেজ নজরুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কাজী আল আমীন, ত্রাণ ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, আয়োজক বিষয়ক সম্পাদক হাফেজ ফয়েজ মোল্লা সানী, মাওলানা কারী হাফেজ আব্দুল কুদ্দুস প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন আল্লাহ ও তাঁর রাসুলের পূর্ণ অনুসরণে ইসলাম। তবে মুসলমানদের স্বার্থে সকল অইসলামিক কার্যক্রম দূরীভূত করে সমাজ ও রাষ্ট্রে একটি বৈপ্লবিক পরিবর্তনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আঞ্জুমান খাদিমুল ইসলাম। এর পাশাপাশি ফান্দাউক দরবার শরীফের সকল তরিকত পন্থিদেরকে এই প্লাট ফর্মে আনতে ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ আঞ্জুমান খাদিমুল ইসলাম সংগঠনটি।

বাংলাদেশের ইসলাম প্রিয় অধিকাংশ মানুষ হক্কানি দরবার শরীফের প্রত্যেক মুরিদকে বাংলাদেশ আঞ্জুমান খাদিমুল ইসলামে কাজ করার আহবান জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া ও ধর্ম প্রাণ সাধারণ মুসলমানদের জন্য এই সংগঠন একটি মাইল ফলক হিসেবে কাজ করতে বদ্ধ পরিকর। অনুষ্ঠানে শেষে সংগঠনের কেন্দ্রীয় আমীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী হাতে ২০২৫-২০২৬ ইং সনের নতুন কমিটি সকল সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান। পরিশেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।