খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শায়েস্তাগঞ্জে মহাসড়কে বিশৃঙ্খলা রোধে নিয়ম ভঙ্গ কারীদের বিরুদ্ধে ব্যবস্থা চলবে : সিলেট রিজিওন হাইওয়ে এসপি রেজাউল করিম

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১:৪৬ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জে মহাসড়কে বিশৃঙ্খলা রোধে নিয়ম ভঙ্গ কারীদের বিরুদ্ধে ব্যবস্থা চলবে : সিলেট রিজিওন হাইওয়ে এসপি রেজাউল করিম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার আয়োজনে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই ) বিকেলে হাইওয়ে থানা প্রাঙ্গনে আয়োজিত এই সভায় মহাসড়ক দুর্ঘটনা কমাতে বিভিন্ন গাড়ি চালক-হেলপার, যাত্রী ও পথচারী সহ সকলের সচেতনতা উপর জোর দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিওন এর পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি রেজাউল করিম বক্তব্য বলেন , মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে চালক-হেলপার, যাত্রী ও পথচারী সহ সকলের পক্ষে সচেতনতা প্রয়োজন। প্রত্যেকটি গাড়ি নিয়ম মেনে মহাসড়কে চলবে। সবাই যখন নিয়ম মানবেন, তখন মহাসড়কে বিশৃঙ্খলা থাকবে না।

আমরা একটি নিরাপদ মহাসড়ক উপহার দিতে পারবো। তিনি আরো বলেন, অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালালে মহাসড়কে দুর্ঘটনা ঘটে। অবৈধ যানবাহন যেমন গ্রীন লাইন, বিলাস, নাবানা, বাস , মিনিবাস, কাভার্ড ভ্যান, মেক্সি, ট্রাক, পিক-আপ, ডায়না, ড্রাম ট্রাক, নোহা, হাই এক্স , কার, অটোরিকশা সিএনজি সহ বিভিন্ন গাড়ি প্রায় ২০ বছরের বেশি পুরনো মহাসড়কে চলাচল করতে পারবে না। তিনি আরো বলেন, ইতিমধ্যেই শেরপুর হাইওয়ে থানায় এমন একটি গাড়ি জব্দ করা হয়েছে এবং মহাসড়কে এই ধরনের যানবাহন পেলেই সেগুলো জব্দ করা হবে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায়। এই অভিযান চলমান থাকবে এছাড়া শায়েস্তাগঞ্জে অলিপুর শায়েস্তাগঞ্জ গোলচক্কর সহ বিভিন্ন স্থানে মহাসড়ক উভয় পাশে ভেঙের ছাতার মতো অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সেই অবৈধ স্থাপনা সহ দোকান পাঠ উচ্ছেদ অভিযান দ্রুত শুরু হবে বলে তিনি জানান । এ বিষয়ে কোনো গায়ের শক্তি দিয়ে ক্ষমতা দাপট এবং কোনো তদবির করে চলবে না । তিনি মনে করেন , মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলা এবং যত্রতত্র পারাপার বন্ধ করতে পারলেই মহাসড়কে অনেক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইওয়ে সিলেট রিজিওন এর সহকারী পুলিশ সুপার মির্জা মোঃ সাইজুদ্দিন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা সভায় সভাপতিত্ব করেন এবং হাইওয়ে থানার এসআই (নিঃ) নজরুল ইসলাম ও ট্রাফিক সার্জেন মুহশিউর রহমান সহ থানার পুলিশ সদস্যদের সার্বিক সহযোগিতায় আয়োজন করা হয়।

ওসি শুভ রঞ্জন চাকমা বলেন জনগণের সহযোগিতা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ করা কঠিন। আমাদের এই প্রচেষ্টা সচেতনতার মাধ্যমে আরও এগিয়ে নিতে চাই। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মঈনুল হাসান রতন, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল, জেলা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আহমেদ চৌধুরী ছায়েদ, মেক্সি মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, গ্রীন লাইন এর সুপার ভাইজার আব্দুল্লাহ পারভেজ, মোঃ সেলিম মিয়া, আমিনুল ইসলাম, সাংবাদিক মোঃ আব্দুল হক রেনু সহ স্থানীয় চালক, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। উপস্থিত সকলেই মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আর-ও জোরদার করার আহবান জানান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মহসিন মিয়া।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।