চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফে পবিত্র আশুরা পালিত
অত্যেন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় প্রতি বছরের ন্যায় এবারো শান্তি পূর্ণ ভাবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক ১২০ আউলিয়া মুড়ারবন্দ দরবার শরীফে পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৬ জুলাই) ১০ মহরম সকাল থেকে দিনব্যাপী উপজেলার সদর ইউনিয়নে ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফে কুতুব মঞ্জিলে পাক পাঞ্জাতন মোকামের খাদেম মরহুম সৈয়দ মানিক শাহ চিশতীর এর নাতি খাদেম মরহুম সৈয়দ মামুন শাহ চিশতীর ছেলে খাদেম সৈয়দ সামি শাহ চিশতী নেতৃত্বে এবং মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি সভাপতিত্বে উপজেলার দলাই পাড়, বড় কোটা, উবাহাটা, দুর্গাপুর, কেউন্দা, ঘরগাও, গোগাউড়া, বালিয়াড়ি, রাম শ্রী, নরপতি, চাট পাড়া, মুড়ারবন্দ সহ বিভিন্ন গ্রাম থেকে আগত কয়েক হাজার ধর্ম প্রাণ মুসলমান, দরবার শরীফের আশেকান ভক্ত মুরিদান বৃন্দরা অসংখ্য লাল নিশান, কাগজ ও বাশের তৈরি বেশ কয়েকটি রঙিন ঘোড়া ও উচু কাঠের তৈরি দালান নিয়ে বিশাল তাজিয়া মিছিল সহকারে মুড়ারবন্দ কুতুব মঞ্জিলে পাক পাঞ্জাতন মোকাম প্রাঙ্গনে এসে জড়ো হয়ে ইসলামিক জারীগান ও বুক চাপড়িয়ে মর্সিয়া মাতম করা হয়।
সারাদিন ছিল মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে মোতাওয়াল্লীী বাড়ি, পাক পাঞ্জাতন মোকাম বাড়ি সহ দরবার শরীফের অন্যান্য খাদেম বাড়িতে কোরআন তেলাওয়াত, ধর্মীয় মর্সিয়া জারীগান মাধ্যমে শান্তি পূর্ণ ভাবে ১০ মহরম দিনটি পালন করা হয়। আশেকান ভক্তবৃন্দ মুরিদান সহ অনেকেই ১০ দিন ধরে নফল রোজা রেখেই আসছে।
এদিকে বিকাল সোয়া ৩ টায় থানা পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তায় অত্র কুতুব পাঞ্জাতন মোকামের সহ-সভাপতি বকুল আহমেদ চিশতী সার্বিক সহযোগিতায় পাক পাঞ্জাতন মোকামের খাদেম সৈয়দ সামি শাহ চিশতী মাথার উপর মুকুট পড়িয়ে পাক পাঞ্জাতন মোকাম হতে বিশাল একটি তাজিয়া মিছিল নিয়ে বের হয়। কাগজের তৈরি রঙিন ঘোড়া ও উচু কাঠের দালান নিয়ে পা হেটে সবার মুখে মুখে উচ্চারণ হায় হাসান, হায় হুসাইন আহাজারিতে প্রায় সোয়া কিলোমিটার সড়ক পথে কাজিরখিল নামক স্থানে হযরত কাজী শামসুদ্দিন (রহঃ) মাজার শরিফে এসে সমাগম হয়।
সেখানে ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী, খাদেম সহ আশেকান ভক্তবৃন্দ, মুরিদান ও বিভিন্ন এলাকার লোকজন জিয়ারত এবং দোয়া পরার পর তাজিয়া মিছিল নিয়ে ফিরে যায় খোয়াই নদীর বাঁধের উপর দিয়ে মুড়ারবন্দন ১২০ আউলিয়া দরবার শরীফে হযরত সৈয়দ শাহ ইলিয়াস কুতুবুল আউলিয়া (রহঃ) মাজার শরীফে জড়ো হয়ে পাক পাঞ্জাতন মোকামের খাদেম সৈয়দ সামি শাহ চিশতী মাথা থেকে মুকুট রেখে সকলেই জিয়ারত ও দোয়া পাঠ করেন। দরবার শরীফে সামনে আশেকান ভক্তবৃন্দ, মুরিদান ও বিভিন্ন গ্রাম থেকে আসা লোকজন ইসলামিক মর্সিয়া জারীগান ও বুক চাপড়িয়ে সমাপ্ত হয়।
অবশেষে কয়েক হাজার আশেকান ভক্তবৃন্দ, মুরিদান ও বিভিন্ন গ্রাম থেকে আসা মোতাওয়াল্লী বাড়ি কুতুব মঞ্জিল মোকাম বাড়ি ও খাদেম এস এম সোহেল আহমেদ চিশতী ও খাদেম নজরুল আহমেদ চিশতী বাড়িতে সন্ধায় ইফতার সময় জারীকৃতদের মাঝে ঠান্ডা সরবত ও তোবারক বিতরণ করা হয়। বিশেষ করে মুড়ার বন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী বাড়িতে দিনব্যাপী ছিল কোরআন তেলাওয়াত, জিকির আসকার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিল দোয়া পরিচালনা করেন মুড়ারবন্দ দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ নিয়ামত আলী।



আপনার মতামত লিখুন