ভূরুঙ্গারীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভ সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার (৭ জুলাই, ২০২৫) আনুমানিক বেলা ১১টায় ৩ নং তিলাই ইউনিয়নের কালাচাঁন মোড় নামক স্থানে ঘটেছে।
জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম মোঃ সোহান হোসেন (১২)। সে তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের করিম আলীর (৩৫) পুত্র। সোহান কালাচাঁন মোড়ে অবস্থিত একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করত। দুর্ঘটনার সময় সে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ দ্রুতগতিতে একটি অটো এসে তাকে ধাক্কা দেয় এবং উক্ত শিক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোহানকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য যে বেপরোয়া গতির কারনে ইদানিং অটোরিক্সার সাথে প্রায়ই ভয়াবহ দূর্ঘটনা এবং প্রাণহানী ঘটছে৷ বিভিন্ন যানবাহনের প্রশিক্ষণ পদ্ধতি চালু থাকলেও অটোরিক্সা চালানোর জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই এবং ড্রাইভিং লাইসেন্স দেয়ার কোনো নিয়ম এখনো চালু হয়নি। যার ফলে প্রতিনিয়তি ঘটছে এমন অকাল মৃত্যু। বিষয়টি অত্যন্ত স্পর্ষ কাতর।
এদিকে, মৃত্যুর খবর শুনেই অটোচালক অটোটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মতামত লিখুন