খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শাহরাস্তিতে চলমান মামলার মধ্যে জমি জবরদখলের চেষ্টা, থানায় অভিযোগ দায়ের

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৪:২৬ অপরাহ্ণ
শাহরাস্তিতে চলমান মামলার মধ্যে জমি জবরদখলের চেষ্টা, থানায় অভিযোগ দায়ের

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৭৫ নং দাদিয়া পাড়া মৌজায় চলমান একটি জমি বিরোধ মামলার মধ্যেই জবরদখলের অভিযোগ উঠেছে।

জানা যায়, ৩৫৭ ও ২২৪ নং খতিয়ানভুক্ত ৩২১ নং দাগের অধীনে ৩ একর জমি নিয়ে জনাব নুরুল হক গং-এর সাথে বিবাদী জরিনা খাতুন ও তার স্বজনদের মধ্যে দীর্ঘদিন ধরে মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি বর্তমানে বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল, আদালত চাঁদপুরে ৬৬/২০২৫ নম্বর আপিল মামলা হিসেবে বিচারাধীন রয়েছে।

এর মধ্যেই গত ৭ জুলাই ২০২৫ তারিখে জরিনা খাতুন, তার ছেলে সিরাজুল ইসলাম (খোকন), বোরহান উদ্দিন (লিটন), ভগ্নিপতি ইয়াসিন, ভাগিনা শাহজালাল ফাহিম মিলে নুরুল হক গং-এর দখলীয় জমিতে নিজ ইচ্ছেমতো পরিমাপ করে খুঁটি স্থাপন করে জবরদখলের চেষ্টা চালান বলে অভিযোগ উঠে। নুরুল হক গং মৌখিকভাবে বাধা প্রদান করলেও বিবাদীরা তাতে কর্ণপাত না করে কার্যক্রম চালিয়ে যেতে থাকেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাদী পক্ষ শান্তিপ্রিয় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ঘটনাটি সঙ্গে সঙ্গে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ আকারে দাখিল করেন।

এ ব্যাপারে শাহরাস্তি থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। জমি সংক্রান্ত এ ধরনের বিরোধে আদালতের রায়ের আগে একতরফা দখল চেষ্টার ঘটনায় স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রশাসনের হস্তক্ষেপ এবং আদালতের নির্দেশনা অনুযায়ী ন্যায়বিচার প্রত্যাশা করছেন ভুক্তভোগী পরিবার।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।