খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুরে রিকশাচালককে মারধরের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 

সজল জামান, জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১:০০ অপরাহ্ণ
জামালপুরে রিকশাচালককে মারধরের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
জামালপুরের মেলান্দহে অটোরিকশাচালককে মারধরের অভিযোগে বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউরকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সেই নেতা মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং সাবেক ছাত্র নেতা।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন অটোরিকশাচালককে মারধর ও এ মারধরের প্রতিবাদ করায় প্রতিবাদকারী ওই ব্যক্তিকে সহ মারধর করার ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্নের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজী রাশেদুজ্জামান মশিউরকে সাময়িকভাবে দলের সদস্যপদ ও দলীয় সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হলো। পরবর্তী সময়ে তাঁর আচার আচরণের সংশোধন সাপেক্ষে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মেলান্দহ উপজেলায় মালঞ্চ বাজার এলাকায় এক অটোরিকশাচালকে মালঞ্চ বাজার থেকে মেলান্দহ রেলওয়ে স্টেশন যেতে বলেন বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউর  কিন্তু  চালক স্টেশনে যেতে অনিহা প্রকাশ করায়  তাঁকে ব্যাপক মারধর করেন তিনি । চালক কে মারধর করার প্রতিবাদ করায় এক বৃদ্ধকেও মারধর এবং আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও হুমকি দেন বিএনপির নেতা মশিউর।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির বলেন, অটোরিকশাচালককে মারধরে ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।  তাঁকে সাময়িকভাবে দলের সদস্যপদ স্থগিতসহ সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য বহিষ্কৃত বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউরের সাথে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করা হলেও  তাঁকে পাওয়া যায়নি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।