খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শায়েস্তাগঞ্জে নতুন ব্রীজ ও অলিপুর উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা, উদ্বোধন হলো পুলিশ বক্স

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ
শায়েস্তাগঞ্জে নতুন ব্রীজ ও অলিপুর উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা, উদ্বোধন হলো পুলিশ বক্স

ঢাকা সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্বর (১৫৫ কিমি) ও অলিপুর (১৪৪ কিমি) এলাকায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ)বিভাগের মালিকানাধীন জমি দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে সারাদিন এ অভিযান চালানো হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস এর নেতৃত্বে সড়ক ও জলপথ নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের তত্বাবধানে এবং হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের দূরদর্শী ও চৌকস পরিকল্পনায় এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাধ্যমে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোলচত্বর ও অলিপুর এলাকায সড়ক ও জলপথ মালিকানাধীন জমি থেকে শতাধিক অবৈধ টং দোকান চায়ের স্টল কাঠের ছাউনি সহ বিভিন্ন ব্যবসায়ী দোকান ও স্থায়ী কাঠামো ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে অংশ নেন শিল্প পুলিশের এডিশনাল এসপি ফয়সল আহমেদ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জন চাকমা, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ। শায়েস্তাগঞ্জ চুনারুঘাট ও মাধবপুর উপজেলার শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সেনা ক্যাম্পের বিপুল সংখ্যক সেনাবাহিনী সদস্য ও থানার পুলিশ অভিযানে সহায়তা করেন। ইউ এন ও পল্লব হোম দাস বলেন ঢাকা সিলেট মহাসড়কে সরকারি জায়গা দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে বিভিন্ন দোকান করে বিভিন্ন ব্যবসা ও ভাড়া দিয়ে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে নিচ্ছে। এসব অবৈধ স্থাপনা তৈরি করে বিভিন্ন দোকান গড়ে উঠায় প্রতিদিন যানজট সৃষ্টি হয়। উচ্ছেদ করলে ও কয়েক দিন পর আবার স্থাপনা তৈরি করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে প্রায় সময় দুর্ঘটনা ঝুঁকি বাড়ছিল।

সরকারি জমি পুনরুদ্ধারে নিয়মিত অভিযান চলবে। সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন অভিযানে প্রায় দুই একর সড়ক ও জনপথ জমি উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন ভবিষ্যতে যেন কেউ সড়ক ও জনপথ জমি কেউ যেন পুনরায় দখল করতে না পারে

সেজন্য নিয়মিত সওজ জমি নজরদারি করা হবে। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন দীর্ঘ বছর ধরে নানা প্রতিবন্ধকতায় ঢাকা সিলেট মহাসড়কের জায়গা উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। অথচ ২০২৪ সালে ৫ আগষ্টের পর আমরা কঠোর অবস্থান নিয়ে সকল প্রশাসন সেনা সদস্য ও পুলিশ সক্রিয় সহায়তায় এবার সফলভাবে দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন আজ উদ্ভোধন হওয়া পুলিশ বক্স কেবল একটি স্থাপনা নয়, এটি আইনের শাসনের প্রতীক। ঢাকা সিলেট মহাসড়কে জমি দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে এবং আজ ১৫ জুলাই থেকে অলিপুর শিল্প এলাকায় ২৪ ঘন্টা হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশের টহল কার্যক্রম চালু থাকবে। অভিযান চলাকালে দোকানদার মৌখিক আপত্তি জানালে ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি উচ্ছেদ হওয়া দোকানদার কুদ্দুস মিয়া বলেন আমার দোকানেই সংসার চলতো। কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে এসে দোকান ভেঙে দিল। আমি এখন কোথায় গিয়ে ব্যবসা করবো। তবে প্রশাসনের দাবী, দুইদিন আগেই মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছিল এবং হবিগঞ্জের সকল স্থানীয় দৈনিক পএিকায় সংবাদ প্রকাশ
হয় ১৪ জুলাই । স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এ অভিযানকে স্বাগত জানালেও পুনরায় দখলের আশঙ্কা প্রকাশ করেছেন । রতন মিয়া নামের স্থানীয় বাসিন্দা বলেন উচ্ছেদ তো হয়, কিন্তু কয়েকদিন পর আবার খালি জায়গা গুলো দখলে চলে যায় । এবার যেন সেটা না হয়, প্রশাসনের উচিত কঠোর নজরদারি চালানো । শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন এ অবৈধ স্থাপনা গুলো যানবাহন চলাচলে বড় প্রতিবন্ধকতা হয়ে দাড়িয়েছিল । আমাদের এসপি মোঃ রেজাউল করিম স্যারের পরিকল্পনায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় । ভবিষ্যতে আর কাউকে মহাসড়কের উভয় পাশে অবৈধ ভাবে স্থাপনা গড়তে দেওয়া হবে না। অভিযান শেষে বিকালে উদ্ধারকৃত জমিতে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল ভিত্তি প্রস্তর স্থাপন হয় হাইওয়ে পুলিশ এবং শিল্প পুলিশ বক্সের নির্মাণ কার্যক্রম। উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম স্থানীয় প্রশাসন সহ সংবাদিক জনপ্রতিনিধি ব্যবসায়ী বৃন্দ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।