খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাদারগঞ্জে হত্যাকান্ডে জড়িত-১  মাদককারবারি-২ ও চাঁদাবাজির অভিযোগসহ আটক ৬ 

তারিকুল ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৫:১০ অপরাহ্ণ
মাদারগঞ্জে হত্যাকান্ডে জড়িত-১  মাদককারবারি-২ ও চাঁদাবাজির অভিযোগসহ আটক ৬ 
জামালপুরের মাদারগঞ্জে হত্যাকান্ডে জড়িত-১  মাদককারবারি-২ ও চাঁদাবাজির অভিযোগসহ ৬ জন কে আটক করেছে পুলিশ। সোমবার গোপন সংবাদে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬ জন কে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার বিকালে আটকৃত ছয়জনকে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করে মডেল থানা পুলিশ।
আটকৃতদের মধ্যে কোয়ালিকান্দি এলাকায় চাঞ্চল্যকর  মাসুদ প্রামাণিক হত্যা সন্দেহজনক হিসেবে মৃত আলতাফুর এর ছেলে প্রবাসী ফরিদুল কে তেঘরিয়া থেকে  আটক করা হয়। উপজেলার চরবওলা এলাকার বাবু (৩০) ও চরনগর এলাকার আজিজুল সরদার (৪০) মাদককারবারী হিসেবে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চাঁদাবাজির অভিযোগে বালিজুড়ী পন্ডিত পাড়ার ইয়াকুব (৩৫) ও পূর্ব তারতাপাড়া এলাকার সাকিব আল হাসান (২৩) কে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এর আওতায় জামালপুর বিজ্ঞ আদালতে  প্রেরণ করে পুলিশ। উপজেলার কামারিয়া এলাকা থেকে কাশু প্রামাণিকের ছেলে খোকন (২৫) কে   নারী ও শিশু নির্যাতন দমন আইন এ আটক করে পুলিশ। আটককৃতদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠিয়েছে। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ জানান মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চাঞ্চল্যকর
মাসুদ হত্যাকান্ডে জড়িত সন্দেহে ফরিদুল কে আটক করা হয়েছে, চিকিৎসাধীন রুবেল সুস্থ হলে বিস্তারিত জানা যাবে ।  আটককৃতদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।