খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুরের ইসলামপুরে ইয়াবাসহ গ্রেফতার – ১ 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ
জামালপুরের ইসলামপুরে ইয়াবাসহ গ্রেফতার – ১ 
সজল জামান, জামালপুর প্রতিনিধি 
জামালপুরের ইসলামপুরে ৬৯০ পিস ইয়াবা  ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ওসি আ স ম আতিকুর রহমান।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম হারুনুর রশীদ বাবু (২৩), সে পৌর শহরের গাঁওকুড়া গ্রামের সোনাইলের ছেলে।
বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে ইসলামপুর শহরের বিজয় চত্বর মোড় এলাকায় চেক পোষ্ট চলাকালীন সময়ে গ্রেফতারকৃত ব্যক্তির শরীর তল্লাশি করে ৬৯০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর মোড় এলাকায় ইসলামপুর থানা পুলিশ ও যৌথ বাহিনী চেক পোষ্ট বসিয়েছিলেন। চেকপোস্ট চলাকালীন সময়ে মোটরসাইকেলের কাগজপত্র চেক করা হচ্ছে এমন সময় হারুনুর রশিদ বাবু যৌথবাহিনী এবং পুলিশের উপস্থিতি দেখে  দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাটিতে পড়ে যায় এমন সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় বাবুর দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, যৌথবাহিনী ও পুলিশ  সদস্যরা চেক পোস্ট বসিয়েছিলেন বিজয় চত্ত্বর এলাকায়। হারুনুর রশিদ বাবু যৌথ বাহিনী এবং পুলিশ দেখে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করলে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে। ইসলামপুর থানার ওসি আ স ম আতিকুর রহমান ঢাকার ডাক কে বলেন, ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর এলাকায় ইসলামপুর থানা-পুলিশ এবং যৌথ বাহিনীর চেক পোষ্ট চলাকালীন সময়ে হারুনুর রশিদ বাবু নামের এক মাদক ব্যবসায়ীকে ৬৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, যৌথ বাহিনী ও পুলিশের উপস্থিতি দেখে সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাটিতে পড়ে যায় এমন সময় তাকে গ্রেফতার করা হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।