খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুরে নাশকতার অভিযোগে যুবলীগ নেত্রী তানিয়া গ্রেফতার 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ণ
জামালপুরে নাশকতার অভিযোগে যুবলীগ নেত্রী তানিয়া গ্রেফতার 
জামালপুরে নাশকতার অভিযোগে আলোচিত যুবলীগ নেত্রী তানিয়া আফরিন কে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ। তানিয়া জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ডিবি পুলিশের একটি টিম জামালপুর শহরের পাথালিয়া এলাকা থেকে বৃহস্পতিবার মধ্য রাতে তাঁকে গ্রেফতার করেন।
অভিযোগ উঠেছে, লুকিয়ে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন তিনি এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। আন্দোলনের পর থেকেই আত্মগোপনে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তানিয়া ৫ আগস্ট এর পর থেকেই  দলের বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছিলেন। তবে আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। সে গ্রেফতার হওয়ায় জামালপুর শহরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ওসি মো. নাজমুস সাকিব ঢাকার ডাক কে বলেন, নাশকতার অভিযোগে যুবলীগ নেত্রীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  তিনি আরও বলেন, তানিয়া বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।