খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আলহাজ্ব এম এ হান্নান এর প্রচেষ্টায় তেলিশাইর-সোনাচোঁ ১ কিঃমিঃ রাস্তা এবং উভারামপুর প্রথম পর্বে ১.০৬৫ কিঃমিঃ রাস্তার কাজ অনুমোদন

ফারুক আহমেদ খান
প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
আলহাজ্ব এম এ হান্নান এর প্রচেষ্টায় তেলিশাইর-সোনাচোঁ ১ কিঃমিঃ রাস্তা এবং উভারামপুর প্রথম পর্বে ১.০৬৫ কিঃমিঃ রাস্তার কাজ অনুমোদন

অবশেষে আলহাজ্ব এম এ হান্নান এর প্রচেষ্টায় তেলিশাইর-সোনাচোঁ ১ কিঃমিঃ রাস্তা এবং উভারামপুর প্রথম পর্বে ১.০৬৫ কিঃমিঃ রাস্তার কাজ গত ১৬-৭-২০২৫ তারিখে অনুমোদন হলো। খুব শীঘ্রই উল্লেখিত ৯টি রাস্তার টেন্ডার হবে। ‎উল্লেখ্য যে ইতিপূর্বে আলহাজ্ব এম এ হান্নান এর ব্যক্তিগত প্রচেষ্টায় ফরিদগঞ্জের রাস্তা ও অবকাঠামো উন্নয়নের জন্য এলজিইডি মন্ত্রণালয় থেকে ১৫ কোটি টাকার বরাদ্দ করেছেন।

‎তারই অংশ হিসেবে ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে আপাতত ২.০৬৫ কিঃমিঃ কাজের চূড়ান্ত অনুমোদন হয়। ‎আলহাজ্ব এম এ হান্নান গত ১২ জুন উভারামপুর পাটোয়ারী বাড়ির সামনে একটি ঈদ পুনর্মিলনী ও কর্মী সভায় যোগদান করেন। অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় তিনি দেখেছেন এই রাস্তাটি বেহাল অবস্থা। জনসাধারণের চলাচলের অনুপযোগী। তারপর অনুষ্ঠানের সভাপতি যমুনা গ্রুপের পরিচালক জনাব এবিএম শামসুল হাসান হিরু উভারামপুর গ্রামবাসীর পক্ষে এই রাস্তাটি পাকাকরনের জন্য আলহাজ্ব এম এ হান্নান সাহেবকে জোরালো অনুরোধ করেন। ‎তখন হান্নান প্রতিশ্রুতি দেন যে আমার সর্বোচ্চ প্রচেষ্টায় খুব শীঘ্রই এই রাস্তা পাকাকরনের ব্যবস্থা নেয়া হবে।

যথারীতি উভারামপুর গ্রামের প্রথম পর্বে ১.০৬৫ কিঃমিঃ রাস্তা অনুমোদন হয়। খুব শীঘ্রই এই রাস্তার বাকী ১২০০ মিটারের কাজ অনুমোদন হবে। ১৫ কোটি টাকা বরাদ্দের মধ্যে ফরিদগঞ্জে বিভিন্ন ইউনিয়নের ৯টি প্রকল্পের মধ্যে ২টি প্রকল্পই ৩নং ইউনিয়নে এসেছে। সেজন্য ৩নং ইউনিয়ন বাসীর পক্ষ থেকে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নবাসি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।