খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন

হাজীগঞ্জ বাজারের রাস্তা, ফুটপাত ও ওয়াকওয়ে দখলমুক্ত রাখা হবে

ফারুক আহমেদ খান
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
হাজীগঞ্জ বাজারের রাস্তা, ফুটপাত ও ওয়াকওয়ে দখলমুক্ত রাখা হবে

চাঁদপুর জেলার হাজিগঞ্জ বাজারের যানজট নিরশনের লক্ষ্যে বুধবার ২৩ জুলাই বিকালে হাজীগঞ্জ পৌরসভার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিন।

তিনি আরো বলেন রাস্তা ও ফুটপাত দখললমুক্ত করার পর পরিবহনগুলোকে অবশ্যই রাস্তার বামপাশ চেপে দাঁড়াতে হবে। বোগদাদ ও আইদি সহ দূরপাল্লার পরিবহনগুলোকে অবশ্যই নির্দিষ্ট স্থান থেকে যাত্রী উঠানামা করতে হবে। বাজারের মধ্যে থেমে থেমে যাত্রী উঠানামা করা যাবে না। এছাড়া অটো সিএনজি বাজারে দাঁড় করিয়ে রাখা যাবে না। চলার পথে যাত্রী উঠানামা করতে হবে। সিএনজি ও অটোস্ট্যান্ডে নির্দিষ্ট পরিমানের চেয়ে বেশি গাড়ি রাখা যাবে না।

পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর আযম বিন আক্তারের সঞ্চালনায় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জাবেদ হোসেন চৌধুরী, হাজিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন ফারুক, হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন সহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।